বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

নবীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত

  • আপডেট টাইম রবিবার, ১৬ আগস্ট, ২০১৫
  • ৬৬১ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হয়েছে জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদাৎ বার্ষিকী। গতকাল শনিবার সকাল ১১ টায় উপজেলা পরিষদের সামনে জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, পৌর পরিষদ, থানা পুলিশ ও পৌর আওয়ামীলীগ। এরপর উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। র‌্যালীটি উপজেলা পরিষদের সামন থেকে শুরু করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রক্ষণ করে শেষ হয়। পরে উপজেলা পরিষদের মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ মাসুম বিল্লাহর সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ আনোয়ার হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন, পৌর সভার মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, প্রাক্তণ চেয়ারম্যান আব্দুর রউফ, থানার অফিসার ইনচার্জ আব্দুল বাতেন খান, জাপা সদস্য সচিব মাহমুদ চৌধুরী,  উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ রথীন্দ্র চন্দ্র দেব, প্রেসক্লাবের সভাপতি এটিএম সালাম, মিহির কুমার রায় মিন্টু, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক এডভোকেট মুজিবুর রহমান কাজল, এডভোকেট গতি গৌবিন্দ্র দাশ, সাংগঠনিক সম্পাদক মুস্তাক আহমেদ মিলু, ইউপি চেয়ারম্যান এডভোকেট জাবেদ আলী, নজরুল ইসলাম, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নির্মলেন্দু দাশ রানা, সাংগঠনিক ওহি দেওয়ান চৌধুরী, স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আমিনুর রহমান চৌধুরী সুমন  প্রমুখ। এ সময় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার মৌলদ হোসেন কাজল, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুস ছালাম, প্রাইমারী শিক্ষক সমিতির সভাপতি দিপ্তেন্দু নারায়ন রায়, প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এমএ আহমদ আজাদ, সাবেক সম্পাদক উত্তম কুমার পাল হিমেল, উপজেলা কৃষকলীগ সভাপতি শেখ শাহানুর আলম ছানু প্রমুখ। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম মাওঃ আব্দুল করিম, গীতা পাঠ করেন বিপুল চক্রবর্তী। বিশেষ মোনাজাত পরিচালনা করেন উপজেলা ইসলামীক ফাউন্ডেশনের সুলেমান আহমদ। পরে বঙ্গবন্ধু শিশু-কিশোর মেধা বৃত্তি’ প্রদান ও যুব ঋন বিতরণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com