রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

দোকান কর্মচারীকে মিথ্যা মামলায় জড়ানোর প্রতিবাদে জেলা দোকান কর্মচারী শ্রমিক ইউনিয়নের সভা

  • আপডেট টাইম সোমবার, ১৭ আগস্ট, ২০১৫
  • ৫৫৬ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ জেলা দোকান কর্মচারী শ্রমিক ইউনিয়নের সদস্য ও আলনূর সিটির কর্মচারী মোঃ আরিফ মিয়াকে শচীন্দ্র ডিগ্রি কলেজের ছাত্র সুমন হত্যাকান্ডের মামলায় জড়ানোর প্রতিবাদে হবিগঞ্জ জেলা দোকান কর্মচারী শ্রমিক ইউনিয়নের জেলা কার্যকরী কমিটি ও ঘাটিয়া বাজার আঞ্চলিক কমিটির  উদ্যোগে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১৫ই আগষ্ট শুক্রবার সংগঠনের ঘাটিয়া বাজারস্থ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় এই নির্মম হত্যাকান্ডের সাথে জড়িত দোষী ব্যক্তিদের সর্বোচ্চ শাস্তির দাবী জানানো হয়। পাশাপাশি কোন নির্দোষ ব্যক্তি যেন হয়রানীর স্বীকার না হয় সেদিকে লক্ষ রাখার জন্য প্রশাসনের প্রতি জোর দাবী জানানো হয় এবং নিরীহ দোকান কর্মচারী মোঃ আরিফ মিয়াকে এই মামলায় ষড়যন্ত্রমূলক ভাবে জড়ানোর প্রতিবাদ জানানো হয়। এবং তার উপর থেকে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানানো হয়। এখানে উল্লেখ্য যে, ঘটনার সময় মোঃ আরিফ মিয়া ঘাটিয়া বাজার আঞ্চলিক কমিটির সাধারন সভায় উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com