রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

মাধবপুরে ফেনসিডিলসহ মোটরসাইকেল আটক

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০১৫
  • ৫২৮ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে ফেনসিডিলসহ একটি মোটরসাইকেল আটক করেছে বিজিবি। বিজিবির উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেল আরোহী মাদক ব্যবসায়ী পালিয়ে যায়। মাধবপুর উপজেলার সীমান্তবর্তী জালুয়াবাদ এলাকায় গতকাল ভোর রাতে অভিযান চালিয়ে মাদক ও মোটরসাইকেল আটক করা হয়। ৫৫ বিজিবি অধিনায়ক লেঃ কর্ণেল সাজ্জাদ হোসেন জানান, মনতলা সীমান্ত ফাঁড়ির নায়েব সুবেদার হাবিবুর রহমান সোমবার ভোর রাতে উপজেলার মনতলা-তেলিয়াপাড়া নোয়াহাটি সড়কের সীমান্তবর্তী গ্রাম জালুয়াবাদ এলাকায় অভিযান চালিয়ে ৪৯ বোতল ফেনসিডিলসহ মোটর সাইকেল আটক করে। এ সময় বিজিবি সদস্যরা ধাওয়া করলে মাদক ব্যবসায়ীরা মোটর সাইকেল রেখে পালিয়ে যায়। এ ঘটনায় নায়েক সুবেদার হাবিবুর রহমান বাদী হয়ে উপজেলার কমলপুর গ্রামের আবুল কাশেম ও মাতু মিয়া নামে দুই চোরকারবারীর বিরুদ্ধে মাধবপুর থানায় মামলা করেছে। এছাড়া চুনারুঘাট উপজেলার বিজিবি চিমটিবিল বিওপির টহল দল আমু চা-বাগান ও ছনবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ৩৬ বোতল ফেনসিডিল উদ্ধার করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com