বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

নবীগঞ্জে ৮ অটোরিক্সা জব্দ যাত্রীদের চরম ভোগান্তি

  • আপডেট টাইম বুধবার, ১৯ আগস্ট, ২০১৫
  • ৫৬৩ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার দেবপাড়া বাজার-আইনগাঁও-কান্দিগাঁও এলাকায় সিএনজি অটোরিক্সার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছেন নবীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ আনোয়ার হোসেন এর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত। এতে সহযোগীতা করেন গোপলার বাজার তদন্ত কেন্দ্রের আইসি আরিফ উল্লাহর নেতৃত্বে একদল পুলিশ। অভিযানকালে সঠিক কাগজপত্র না থাকায় একটি নসিমনসহ ৭টি সিএনজি অটোরিক্সা জব্দ করা হয়। সিএনজি অটোরিক্সার বিরুদ্ধে অভিযানের খবর পেয়ে সিএনজি শূণ্য হয়ে পড়ে মহাসড়ক। এদিকে সিএনজি অটোরিক্সার বিকল্প কোন যাতায়াতের ব্যবস্থা না থাকার ফলে চরম ভোগান্তিতে পড়তে হয় স্কুল কলেজ পড়ুয়া ছাত্র-ছাত্রী সহ সাধারণ যাত্রীদের। এ সময় অনেককেই মহাসড়ক দিয়ে পায়ে হেঁটে নিজ গন্তব্যে যেতে দেখা যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com