শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

মাধবপুরে ভারতীয় মদসহ সিএনজি আটক

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০১৫
  • ৬৪৬ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর-মনতলা সড়কের হাওয়ালিয়া ব্রীজের কাছে ভারতীয় মদসহ একটি অটোরিক্সা (সিএনজি) আটক করেছে বিজিবি। বিজিবি সূত্রে জানা যায়-বুধবার ভোররাতে বিজিবি মনতলা বিওপির সুবেদার হাবিবুর রহমানের নেতৃত্বে বিজিবি টহলদল ওই এলাকায় অভিযান চালিয়ে একটি অটোরিক্সা (সিএনজি) আটক করে। এ সময় সিএনজি তল্লাশী করে ১০ বোতল ভারতীয় মদ উদ্ধার করে। বিজিবি’র উপস্থিতি টের পেয়ে ড্রাইভার ও মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়।  এ ব্যাপারে সুবেদার হাবিবুর রহমান বাদি হয়ে মাধবপুর থানায় অজ্ঞাতনামা ২ জনের বিরুদ্ধে মামলা করেছে। এদিকে ধর্মঘর সীমান্ত ফাঁড়ির নায়েক বিল্লাল ধর্মঘর বাজার থেকে পরিত্যক্ত অবস্থায় একটি মোটর সাইকেল আটক করে কাস্টমে জমা দিয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com