বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

নবীগঞ্জে মালবোঝাই ট্রাক খাদে পড়ে ১ ব্যক্তি নিহত

  • আপডেট টাইম রবিবার, ২৩ আগস্ট, ২০১৫
  • ৬০৭ বা পড়া হয়েছে

এটিএম সালাম, নবীগঞ্জ থেকে ॥ ঢাকা-সিলেট মহাসড়কে নবীগঞ্জের মিনাজপুর নামক স্থানে গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে নিয়ন্ত্রন হারিয়ে একটি মালবুঝাই ট্রাক খাদে পড়ে গিয়ে ঘটনাস্থলে ১ নিহত হওয়ার খবর পাওয়া গেছে। মর্মান্তিক এই দূর্ঘটনার খবর পেয়ে নবীগঞ্জ, শায়েস্তাগঞ্জ ও ওসমানীনগর থেকে দমকল বাহিনী ও শেরপুর হাইওয়ে পুলিশের সহযোগিতায় প্রায় ১ ঘন্টা প্রাণপন চেষ্টার পর মৃতদেহ এবং দূর্ঘটনা কবলিত ট্রাকটি উদ্ধার করা হয়। স্থানীয় সুত্রে জানা যায়, সিলেট থেকে ছেড়ে আসা চুন বোঝাই একটি মালবাহী ট্রাক নং (সিলেট-ড-১১-২০৩২) ঢাকা যাওয়ার পথে ঢাকা-সিলেট মহা সড়কে নবীগঞ্জের আউশকান্দি ইউপির মিনাজপুর ব্রীজের সন্নিকটে পৌছামাত্র নিয়ন্ত্রন হারিয়ে পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। ঘটনার সাথে সাথে স্থানীয় লোকজন ছুটে এসে শেরপুর হাইওয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে দমকল বাহিনীকে খবর দেন। পরে নবীগঞ্জ, শায়েস্তাগঞ্জ ও ওসমানী নগর থানার দমকল বাহিনীর ৩টি টিম উপস্থিত হয়ে উদ্ধার কাজ শুরু করে। প্রায় ১ ঘন্টা চেষ্টার পর বিমল (৩৫) নামের এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেন। এর কিছুক্ষণ পর দূর্ঘটনা কবলিত ট্রাকটি উদ্ধার কাজ সম্পন্ন হয়েছে। এ ব্যাপারে হাইওয়ে ওসি’র সাথে যোগাযোগ করলে তিনি জানান, নিহতের নাম বিমল বলে জানা গেছে। তবে তার বিস্তারিত ঠিকানা পাওয়া যায়নি। লাশ ও ট্রাকটি হাইওয়ে থানায় নিয়ে যাওয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com