রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

নবীগঞ্জ উপজেলা কৃষকলীগের বর্ধিত সভা অনুষ্টিত হয়েছে

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০১৫
  • ৪৬৮ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ কৃষকলীগের ৪০দিন ব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নবীগঞ্জ উপজেলা কৃষকলীগ আগামী ৫ সেপ্টেম্বর নবীগঞ্জ নতুন বাজার মোড়ে শোক সভা আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে। গতকাল উপজেলা কৃষকলীগের সভাপতি এড. শেখ শাহনুর আলম ছানুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বিকাশ চন্দ্র রায়ের পরিচালনায় অনুষ্ঠিত উপজেলা কৃষকলীগের এক বর্ধিত সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা শ্রমিকলীগ সভাপতি আবদাল করিম চৌধুরী, উপজেলা কৃষকলীগের সহ-সভাপতি অধ্যাপক ইকবাল বাহার তালুকদার, মোঃ দরবেশ মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক গৌর মনি সরকার, বিষ্ণু পদ রায়, রনজিত শংকর ভট্রাচার্য্য, ফরহাদুজ্জামান মুহিত, দ্বিজেন্দ্র রায় মহাদেব, আফজল হোসেন, প্রমথ চক্রবর্তী বেনু, ক্বারী জাহাঙ্গীর আলী, দিলারা হোসেন, নাজনিন চৌধুরী, নৃপেশ দেব, আব্দুন নুর, জসিম উদ্দিন চৌধুরী, জাহিদুল আলম চৌধুরী হেলাল, শেখ সজিদ মিয়া, দিলাওর মিয়া (সাবেক মেম্বার), কয়েছ মিয়া, বদর উদ্দিন তালুকদার, মাহমুদ কোরোশী, সায়েদ আলী, আবাস উল্লা প্রমুখ। সভায় ৫ সেপ্টেম্বরের শোকসভা সফল করে তুলতে কৃষকলীগের নেতাকর্মীসহ সর্বস্তরের জনসাধারনের সর্বাত্মক সহযোাগিতা কামনা করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com