বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

বাহুবলে জলাশয়ে পড়ে ২ শিশুর করুণ মৃত্যু

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০১৫
  • ৭০০ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে জলাশয়ে পড়ে ২ শিশুর করুণ মৃত্যু হয়েছে। নিহতরা হচ্ছে-সাতকাপন ইউনিয়নের সেনারকান্দি (বর্তুবাবাড়ি) গ্রামের কাতার প্রবাসী ছায়েদ মিয়ার ছেলে নাজমুল হোসেন (৩) ও মিরপুর ইউনিয়নের ভূগলী (মোল্লাবাড়ী) গ্রামের দুলাল মিয়ার মেয়ে জান্নাত (২)।
স্থানীয় লোকজন জানান, সেনারকান্দি (বর্তুবাবাড়ি) গ্রামের কাতার প্রবাসী ছায়েদ মিয়ার পুত্র নাজমুল হোসেন (৩) গতকাল বেলা ১১টার দিকে সকলের অগোচরে বাড়ির একটি জলাশয়ের পানিতে পড়ে যায়। বাড়ির লোকজন শিশু নাজমুল হোসেনকে খোঁজাখুঁজি করতে গিয়ে ওই জলাশয়ে ভাসমান অবস্থায় উদ্ধার করে বাহুবল হাসপাতালে নিয়ে আসেন। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে গতকাল বুধবার সন্ধ্যা ৬টার দিকে ভূগলী (মোল্লাবাড়ী) গ্রামের দুলাল মিয়ার মেয়ে জান্নাত (২) সকলের অগোচরে বাড়ির একটি জলাশয়ের পানিতে পড়ে যায়। বাড়ির লোকজন শিশু জান্নাতকে খোজাখুজি করতে গিয়ে ওই জলাশয়ে ভাসমান অবস্থায় উদ্ধার করে বাহুবল হাসপাতালে নিয়ে আসেন। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com