বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

বাহুবলে আকিজ বিড়ি কোম্পানীর সেলসম্যানের সর্বস্ব লুট

  • আপডেট টাইম শুক্রবার, ২৮ আগস্ট, ২০১৫
  • ৯৪৪ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে আকিজ বিড়ি কোম্পানীর সেলসম্যানকে মারধোর করে অর্ধলক্ষধিক টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলা সদর সংলগ্ন ঢাকা-সিলেট মহাসড়কের করাঙ্গী ব্রীজের নিকটবর্তী স্থানে। ঘটনার পরপর স্থানীয় লোকজন দুর্বৃত্তদের হামলায় আহত সেলসম্যান রিয়াজ আল মানজুর (২২) কে আহতাবস্থায় বাহুবল হাসপাতালে ভর্তি করেছেন।
সংশ্লিষ্টরা জানান, বাহুবল উপজেলা সদর সংলগ্ন জাঙ্গালিয়া গ্রামের মরহুম মাওঃ গোলাম মওলা’র পুত্র রিয়াজ আল-মানজুর দীর্ঘদিন ধরে আকিজ বিড়ি কোম্পানীর সেলসম্যান হিসেবে স্থানীয় বিভিন্ন বাজারে কাজ করে আসছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি স্নানঘাট বাজার থেকে কালেকশন শেষে বাইসাইকেল যোগে রওনা দেন। তিনি বাহুবল সদর সংলগ্ন ঢাকা-সিলেট মহাসড়কের মৌচাক পয়েন্টের অদূরে করাঙ্গী ব্রীজের কাছে পৌছামাত্র একটি সাদা রঙের মাইক্রোবাস তার গতিরোধ করে। এ সময় মাইক্রোবাস যাত্রী ছদ্মবেশী মুখোশধারী দূর্বৃত্তরা রিয়াজ আল মানজুর এর মুখ ও হাত বেঁধে মারধোর করে। এ সময় দুর্বৃত্তরা তার সাথে থাকা নগদ প্রায় ৪৫ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com