শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

নবীগঞ্জের পুরানগাঁও গ্রামে এক বাড়িতে মদ গাঁজা ও অসামাজিক কার্যকলাপ

  • আপডেট টাইম শুক্রবার, ২৮ আগস্ট, ২০১৫
  • ৬৪৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের পুরানগাঁও ভূমিহীন পাড়ায় মদ, গাঁজাসহ অসামাজিক কার্যকলাপ চলছে। গ্রামবাসী জানান, ওই পাড়ার জনৈক ব্যক্তির বাড়িতে দীর্ঘদিন ধরে এসব অপকর্ম চলে আসছে। বিভিন্ন এলাকা থেকে মাদক সেবীরা এসে ওই বাড়িতে জড়ো হয়ে মদ, গাঁজাসহ অসামাজিক কার্যকলাপে লিপ্ত হয়। এতে করে এলাকার এক শ্রেণির উঠতি বয়সি যুবকরা বিপথগামী হচ্ছে। দীর্ঘ দিন ধরে বিষয়টি পাড়াসহ গ্রামের লোকজন জানার পরও প্রতিবাদ করতে সাহস পাচ্ছেনা। কেউ মুখ ফুটে কিছু বলতে গেলে নারী নির্যাতন মামলার হুমকি দেয়া হয়। তাই ভেতরে প্রচণ্ড ক্ষোভ থাকলেও প্রকাশ্যে কেউ কিছু বলতে সাহস করছেনা। এ ব্যাপারে পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন গ্রামের লোকজন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com