বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ১০৫ জন

  • আপডেট টাইম শনিবার, ১৪ ডিসেম্বর, ২০১৩
  • ৫৬৪ বা পড়া হয়েছে

এক্সপ্রেস রিপোর্ট ॥ দশম জাতীয় সংসদ নির্বাচনে এ পর্যন্ত ১০৫ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন। এদের মধ্যে জাতীয় পার্টির ২জন, জেপির ২জন, ১জন ওয়ার্কার্স পার্টির এবং বাকি সবাই ক্ষমতাসীন আওয়ামীলীগ প্রার্থী।
শুক্রবার সন্ধ্যা সোয়া ৬টা পর্যন্ত নির্বাচন কমিশন (ইসি) থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এছাড়া মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন ২০৫ আসনের প্রার্থী।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন-বন ও পরিবেশমন্ত্রী হাছান মাহমুদ, যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর (অব.) রফিকুল ইসলাম (বীর উত্তম), মহাজোটের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর, পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, আ হ ম মোস্তফা কামাল, জাতীয় সংসদের চিফ হুইপ উপাধ্যক্ষ আব্দুস শহীদ, ডেপুটি স্পিকার শওকত আলী, নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান, নুর-ই-আলম চৌধুরী লিটন, আফম বাহাউদ্দীন (নাছিম), প্রবাসী কল্যাণমন্ত্রী খন্দকার মোশারফ হোসেন, কাজী কেরামত আলী, শামীম ওসমান, নজরুল ইসলাম বাবু, সাবেক টেলিযোগাযোগ মন্ত্রী রাজি উদ্দীন আহমেদ রাজু, ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য আ ক ম মোজাম্মেল হক, দলের উপ-দপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাস, কণ্ঠশিল্পী মমতাজ বেগম, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, মহাজোটের সাবেক সংস্কৃতি প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন, নির্বাচনকালীন সরকারের দায়িত্ব নেয়া প্রবীণ আওয়ামী লীগ নেতা আমির হোসেন আমু ও তোফায়েল আহমেদ, আবুল হাসনাত আব্দুল্লাহ, শেখ হেলাল উদ্দীন, শেখ আফিল উদ্দীন, মোহাম্মদ নাসিম, এনামুল হক, মহাজোট সরকারের শিল্প প্রতিমন্ত্রী ওমর ফারুক চৌধুরী, এইচ এন আশিকুর রহমান, নসরু হামিদ বিপু, আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, ফজলে নূর তাপস, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, সাভারের ডা. এনামুর রহমান, বেঙ্গল গ্র“প ও আরটিভির চেয়ারম্যান মোরশেদ আলম। জাতীয় পার্টির (জেপি) আনোয়ার হোসেন মঞ্জু।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com