বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

খন্দকার ট্রাষ্টের পক্ষ থেকে ম্যানচেষ্টারে এমপি আবু জাহিরকে গণসংবর্ধনা

  • আপডেট টাইম সোমবার, ৩১ আগস্ট, ২০১৫
  • ৮১৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ যুক্তরাজ্যে সফররত হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি ও হবিগঞ্জ সদর- লাখাই আসন থেকে বার বার নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব এডঃ মোঃ আবু জাহিরকে গণসংবর্ধনা দিয়েছে খন্দকার ট্রাষ্ট ইউকে। গতকাল ইংল্যান্ডের ম্যাচেষ্টারে একটি বিলাস বহুল রেষ্টুরেন্টে এ সংবর্ধনা অনুষ্টিত হয়। খন্দকার ট্রাষ্টের প্রধান কর্ণধার সুফি খন্দকারের সভাপতিত্বে অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন, ব্রিটিশ পার্লামেন্টের এমপি জেফ স্মিথ। বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ দূতাবাসের সহকারি হাই কমিশনার মিসেস ফেরদৌসী FullSizeRender copyশাহরিয়ার। অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, প্রবীন কমিউনিটি ব্যক্তিত আলহাজ্ব সামছুদ্দিন আহমেদ এমবিই, যুক্তরাজ্য আওয়ামীলীগের উপদেষ্টা ও বানিয়াচং-আজমিরীগঞ্জ আসন থেকে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী ড. মোহাম্মদ শাহনেওয়াজ, কাউন্সিলর ইদু মিয়া, কাউন্সিলর আহমেদ আলী, কাউন্সিলর লুৎফুর রহমান, কাউন্সিলর জিলানী, জিএমবি এর প্রেসিডেন্ট আবু নাসের ওয়াহাব, হবিগঞ্জের আমির চানঁ কমপ্লেক্সের স্বত্ত্বাধিকারী মোঃ আবুল কাসেম, এনটিভি ম্যাচেষ্টার প্রতিনিধি গাউছুল ইমাম চৌধুরী সুজন, ম্যানচেষ্টার যুবলীগের সাধারণ সম্পাদক জামাল উদ্দিন আহমেদ, সোনালী ব্যাংকের সাবেক ম্যানেজার আব্দুল হামিদ ও হারুণ মিয়া প্রমূখ। সভায় বক্তারা হবিগঞ্জের আপামর জনসাধারণের জীবন যাত্রার মান উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রাখায় এমপি আবু জাহিরের ভূয়সী প্রশংসা করেন। এবং ভবিষ্যতে প্রবাসী হবিগঞ্জবাসীরা এমপি আবু জাহিরকে মন্ত্রী হিসেবে দেখতে পাবেন বলে আশাবাদ ব্যক্ত কনে। সভায় সংবর্ধিত্ব ব্যক্তিত্ব আলহাজ্ব এডঃ মোঃ আবু জাহির প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত বাংলাদেশের সার্বিক উন্নয়নে ব্রিটিশ বাংলাদেশীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছেন। তিনি বলেন, অচিরেই শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বিশ্বের বুকে একটি মধ্যম আয়ের দেশে পরিনত হবে। তিনি প্রবাসীদের বাংলাদেশে বেশি বেশি করে বিনিয়োগ করার আহ্বান জানান। বিনিয়োগসহ প্রবাসীদের সকল কর্মকান্ডে তিনিসহ তার সরকারের সর্বাত্বক সহযোগিতারও আশ্বাস প্রদান করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com