রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

বাহুবলে বয়স্কভাতা ভোগীসহ ৪ জুয়ারিকে আটক করেছে পুলিশ

  • আপডেট টাইম বুধবার, ২ সেপ্টেম্বর, ২০১৫
  • ৫১১ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবল উপজেলার মহাশয়ের বাজার থেকে বয়স্ক ভাতাভোগীসহ ৪ জুয়ারিকে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার বেলা ১টার দিকে উপজেলা মহাশয়ের বাজারের পোস্ট অফিসের পিছন থেকে জুয়া খেলা অবস্থায় তাদের হাতে নাতে আটক করে বাহুবল মডেল থানার এসআই আজিজুর রহমান নাইম ও কামাইছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এএসআই আব্দুল বাছিত। পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার মহাশয়ের বাজার এলাকায় দিনে দুপুরে জুয়ার আসর চলছিল এমন একটি গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার নোয়াগাও গ্রামের বয়স্কভাতাভোগী মৃত রুস্তম উল্লার পুত্র আব্দুস ছামাদ (৬০), একই গ্রামের মহরম আলীর পুত্র আকল আলী (৪০), দত্তপাড়া গ্রামের মৃত ছাদেক মিয়ার পুত্র আছকির মিয়া (৩৮) ও মনাফ মিয়া (৬০) কে আটক করে। পরে তাদের বাহুবল উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম কাছে হাজির করলে তিনি ভ্রাম্যমান আদালত বসিয়ে ১ম ৩ জনকে ১৫ দিন করে কারাদন্ড এবং মনাফ মিয়াকে খালাস প্রদান করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com