রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

বুদ্ধিজীবি দিবসে মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ আমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফলাফল প্রকাশ

  • আপডেট টাইম রবিবার, ১৫ ডিসেম্বর, ২০১৩
  • ৬৫৪ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ চুনারুঘাট উপজেলার মিরাশী ইউয়িনের আমতলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে “ মা সমাবেশ”  এর মাধ্যমে  স্কুলের ফলাফল প্রকাশ এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। স্কুলের প্রধান শিক্ষক শফিকুল আলমের উপস্থাপনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ও স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি  এস এম নাবিউর রহমান (নাবীন)। বিশেষ অতিথি ছিলেন, এস এম  আবু তাহের (লীল), মোক্তাকিম তরফদার রিমন, কবির মিয়া, ছন্দু মিয়া, করিম হোসেন, অত্র স্কুলের শিক্ষিকা রাহেলা খানম, মিনারা খাতুন, শাহনাজ বেগমসহ ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ ও অভিভাবকবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে এস এস নাবিউর রহমান ছোট ছোট মেধাবী সোনামণি শিক্ষার্থীদের জন্য আমতলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে যে পুরস্কার বিতরণ শুরু হয়েছে তা অব্যাহত রাখতে স্কুলের ম্যানেজিং কমিটি, শিক্ষক/ শিক্ষিকা ও অভিভাবকদের প্রতি আহবান জানান। ভাল ফলাফল উপহার দেয়ার জন্য শিক্ষক-শিক্ষিকাদেরকে শান্তনা পুরস্কার দেয়া হয়।  পরিশেষে, শহীদ বুদ্ধিজীবিসহ লাখো শহীদের রুহের মাগফেরাত কামনা করে নিরবতা পালন করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com