বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

শহরে আবাসিক হোটেলে জমজমাট দেহ ব্যবসা

  • আপডেট টাইম শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০১৫
  • ১০৮০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলার বিভিন্ন আবাসিক হোটেল গুলো যেন এখন অসামাজিক কর্মকান্ডের অভয়ারণ্য স্থান হিসেবে পরিনত হয়েছে। জমজমাট হয়ে উঠেছে দেহ ব্যবসা। এ সব বিষয় নিয়ে বিভিন্ন স্থানীয় পত্রিকায় কিছু দিন পর পর এসব অসামাজিক কর্মকান্ডের কথা লিখা হলে ও প্রসাশনের টনক যেন কিছুতেই নড়ছে না। এতে যুবক-যুবতীরা বিপথগামী হচ্ছে। সম্প্রতি শায়েস্তাগঞ্জ থানা ১টি অভিযান পরিচালনা করে ১৫ যুবক যুবতী ১৫ কে আটক করলেও হোটেল ম্যানেজার এবং মালিককে রহস্যজনক ভাবে ছেড়েও দেওয়া হয়। আটক কাউকে রাতে মুছলেকা রেখে ছেড়ে দেওয়া হয়। সচেতন মহল এখন মনে করছেন, ঐ সব  আবাসিক হোটেল গুলোকে সিলগালা করা উচিত। এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অসামাজিক কাজে জড়িত থাকার অভিযোগে যাকে পাবে তাকেই সাথে সাথে কারাদন্ড দেওয়ার দরকার। এই কাজ এখন থেকেই যদি না করা হয় তাহলে যুব সমাজ ধ্বংস হতে বেশী দিন লাগবে না।
অনেকেই মন্তব্য করে বলেন, এভাবে চলতে থাকলে দেখা যাবে প্রসাশনের নাকের সামনে দিয়েই চলছে এই সব কর্মকান্ড। আর দেশ চলে যাবে অন্ধকারের এক অন্য পৃথিবীতে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com