বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

চেম্বার নেতৃবৃন্দের সাথে সাক্ষাতকালে পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র ॥ ইভটিজিং ও ছাত্রী নির্যাতন কঠোর হস্তে দমন করা হবে

  • আপডেট টাইম শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০১৫
  • ৬১৬ বা পড়া হয়েছে

স্টাফ রির্পোটার ॥ হবিগঞ্জের পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র বলেছেন, সবার সহযোগীতা নিয়ে ইভটিজিং ও ছাত্রী নির্যাতন কঠোর হস্তে দমন করা হবে। এধরনের জঘন্য অপরাধ বন্ধে অভিভাবক, ব্যবসায়ী, সচেতন মহল ও সর্বস্তরের জনগণকে এগিয়ে আসার আহবান জানান তিনি। গতকাল বৃহস্পতিবার বিকেলে পুলিশ সুপারের কার্যালয়ে হবিগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্টি নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাতে এ কথা বলেন।
হবিগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্টি প্রেসিডেন্ট মোতাচ্ছিরুল ইসলাম বলেন, সমাজে এধরনের জঘন্য অপরাধ দমন করতে ব্যবসায়ীরা পুলিশ প্রশাসনকে সার্বিক সহযোগীতা করবে। এধরনের জঘন্য অপরাধের সাথে যারা জড়িত তাদের দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করেন। শহরের বিভিন্ন পাড়া ও মহল্লায় এধরনের বখাটেদের তথ্য পুলিশকে জানানোর জন্য ব্যবসায়ীদের প্রতি অনুরোধ জানান। এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মিজানুর রহমান শামীম, মোঃ দেওয়ান মিয়া, দুলাল সুত্রধর, মোঃ নাসির উদ্দিন, কায়সার আহমেদ চৌধুরী জনি, জয়নাল আবেদীনসহ নেতৃবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com