শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

নবীগঞ্জের বড় ভাকৈর পশ্চিম ইউপি চেয়ারম্যান সমর দাশের বিরুদ্ধে প্রকল্পের টাকা আত্মসাতের মামলা

  • আপডেট টাইম শনিবার, ২৪ আগস্ট, ২০১৩
  • ৭১৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ প্রকল্পের টাকা আত্মাসাতের অভিযোগ এনে নবীগঞ্জের ১নং বড় ভাকৈর পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান সমর চন্দ্র দাশের বিরুদ্ধে প্রায় সাড়ে ৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগ এনে মামলা দায়ের করা হয়। প্রকল্প কমিটির সদস্য বিনয় তালুকদার বাদী হয়ে হবিগঞ্জ জুডিশিয়াল হাকিম আদালতে মামলাটি দায়ের করেন। বিজ্ঞ হাকিম আদেশ প্রাপ্তির ৪০ দিনের মধ্যে প্রতিবেদন দেওয়ার জন্য নবীগঞ্জ থানার ওসিকে বলা হয়েছে।
মামলার বিবরণে প্রকাশ, নবীগঞ্জ উপজেলার মাকালকান্দি হাওর প্রকল্পের ব্রীজ ক্লোজিং কাজের জন্য ২০১২-১৩ অর্থ বছরে প্রায় ৩লাখ ৪০ হাজার টাকা বরাদ্দ দেয়া হয়। ওই প্রকল্পের সভাপতি হিসেবে দায়িত্ব দেয়া হয় ১নং বড় ভাকৈর ইউপি চেয়ারম্যান সমর চন্দ্র দাশকে। পরবর্তীতে পানি উন্নয়ন বোর্ডের সাথে সমর দাশ একটি চুক্তিপত্র স্বাক্ষর করার জন্য বাদী বিনয় দাশসহ অন্যদের সাথে স্বাক্ষর করতে বললে তারা অনিহা প্রকাশ করেন। বলে চেয়ারম্যান তাদের স্বাক্ষর জাল করে চুক্তিপত্র সম্পাদন করেন বলে মামলা উল্লেখ করা হয়।
এদিকে প্রকল্পের সামন্য কাজ করে একটি মাস্টাররুল তৈরী করে বিনয় তালুকদার, আব্দুল কাদির, মনিকা রাণী দাশ ও নিয়তি রাণী দাশের স্বাক্ষর জাল করে মাস্টাররুল দাখিল করেন। প্রকল্পের বরাদ্দকৃত সমুদয় টাকা উত্তোলন করে আত্মসাত করেন

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com