বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

চুনারুঘাটে চা বাগানে অর্ধ দিবস কর্ম বিরতি

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০১৫
  • ৫৭০ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ দৈনিক ১শ ৫০ টাকা ও সাপ্তাহিক ছুটির দিনের মজুরী প্রদানের দাবীতে গতকাল বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের ডাকে সারা দেশের ন্যায় চুনারুঘাটের সব ক’টি চা বাগানে অর্ধ দিবস কর্ম বিরতি পালন করা হয়েছে। সকাল ৭ টায় লস্করপুর ভ্যালির ২৩ টি চা বাগানের সাধারন শ্রমিকরা কাজে না গিয়ে কারখানা ও বাগানের স্বাভাবিক কাজ কর্ম একযোগে বন্ধ করে বাগানের লেনে লেনে বিক্ষোভ প্রদর্শন শুরু করে। বিক্ষোভ শেষে চুনারুঘাটে ডানকান ব্রাদার্স লিঃ এর আমু চা বাগানের কারখানার সামনে প্রতিবাদ সমাবেশে মিলিত হয় সাধারন শ্রমিকরা। এখানে টায়ারে আগুন দিয়ে সাধারন শ্রমিকরা নানা ধরনের শ্লোগান দিতে থাকে। পরে এক প্রতিবাদ সভায় মিলিত হয়ে তারা দু’দফা দাবী উত্থাপন করেন। ভ্যালির সহ সভাপতি বিজলা কানুর সভাপতিত্বের ওই প্রতিবাদ সভায় শ্রমিক নেতা যুবরাজ ঝড়া, বাগান পঞ্চায়েত হলেন তন্তবায়, অনিরুদ্ধ বাড়াইক, প্রদীপ শীল, গোপেণ তন্ত বায় ও সুভাস তস্তু বায় বক্তৃতা করেন। বক্তারা অনতি বিলম্বে চা শ্রমিকদের জন্য দৈনিক ১৫০ টাকা হাজিরা নির্ধারন ও সাপ্তাহিক ছুটির দিনে হাজিরা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি জোর দাবী জানান। শ্রমিক নেতারা বলেন, আগামী ১৫ দিনের মধ্যে দাবী মেনে না নিলে সারা দেশের সকল চা বাগান গুলোতে অর্নিদিষ্ট কাল কর্ম বিরতি আন্দোলন শুরু করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com