রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

শহরে শিক্ষার্থীদের মিছিলে পুলিশের বেধরক লাঠিচার্জ

  • আপডেট টাইম বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৫
  • ৬০৫ বা পড়া হয়েছে

স্টফ রিপোটার ॥ জেলায় পর পর দুটি স্কুলছাত্রী নির্যাতনের পর ভিডিও প্রকাশকারী ও ঘটনার সঙ্গে জড়িত সব অপরাধীকে গ্রেফতারের দাবিতে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করে। তবে বিক্ষোভ মিছিলটি পুলিশ লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয়। হবিগঞ্জ সদর থানার সামনে গতকাল মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে। প্রত্যদর্শীরা জানান, দুপুর ১টার দিকে শহরের আর ডি হলের সামনে থেকে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা হবিগঞ্জে পর পর দুটি স্কুলছাত্রী নির্যাতনের পর ভিডিওচিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশকারী ও ঘটনার সঙ্গে জড়িত সকল অপরাধীকে অনতিবিলম্বে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি হবিগঞ্জ সদর থানার সামনে গিয়ে অবস্থান নিয়ে স্লোগান দেয়। এ সময় হবিগঞ্জ সদর থানার ওসি তদন্ত বিশ্বজিৎ দেবের নেতৃৃত্বে একদল পুলিশ তাদের ওপর লাঠিচার্জ করে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়।
পরে শিক্ষার্থীরা আবারও একত্রিত হয়ে ২টার দিকে হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে (নিমতলা প্রাঙ্গণে) অবস্থান ধর্মঘট পালন করে। এ সময় শিক্ষার্থীরা পুলিশের এই হামলার নিন্দা জানান।
তবে হবিগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নাজিম উদ্দিন শিক্ষার্থীদের এই অভিযোগ অস্বীকার করেন। তিনি জানান, আন্দোলনকারীদের ওপর কোনো লাঠিচার্জ করা হয়নি। তারা থানার প্রধান গেট অবরোধ করে রাখায় অন্যত্র সরে যাওয়ার জন্য বলা হয়েছিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com