রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

নবীগঞ্জের বিভিন্ন স্থানে অস্থায়ী পশুর হাট ॥ ইজারা নেয়ার হিড়িক

  • আপডেট টাইম শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৫
  • ৫৬৭ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ আসন্ন ঈদুল আযহা উপলক্ষে নবীগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে পশুর হাট ইজারা নেয়ার হিড়িক পড়েছে। উপজেলা প্রশাসনও রাজস্ব আদায়ের স্বার্থে গুরুত্বপূর্ণ স্থানে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে ১৭ থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত পশুর হাট ইজারা দেয়ার নীতিগত সিদ্ধান্ত গ্রহন করেছে। ফলে গতকাল বৃহস্পতিবার উপজেলার কৈলাশগঞ্জ বাজার, গোপলার বাজার, কাজির বাজার, আউশকান্দি মিটারপুর বাজার ও ইমামবাড়ি বাজার এলাকায় ৭দিনের জন্য পশুর হাট ইজারা প্রদান করা হয়েছে। উল্লেখিত ৫ টি বাজারের মধ্যে ৪টি বাজার ইজারা দেয়া হয়েছে ১০ হাজার টাকা করে। তবে ব্যতিক্রম ঘটেছে গোপলার বাজার অস্থায়ী পশুর হাটে। ওই বাজার ইজারা মূল্য ১ লাখ টাকা। ইজারাটি পেয়েছেন জালালসাফ গ্রামের ইসলাম উদ্দিন। প্রতিদ্বন্দ্বি ইজারাদার একই গ্রামের ফজলু মিয়া ৬১ হাজার ২ শত টাকা বাজার মুল্য ডাকলেও প্রায় ৩৯ হাজার ৮ শত বেশী দামে পশুর হাট টি লীজ নেন ইসলাম উদ্দিন। তবে অবৈধভাবে গড়ে উঠা নবীগঞ্জ-হবিগঞ্জ সড়কের পাশে রসুলগঞ্জ নতুন বাজারে পশুর হাটটি ইজারা দেয়া হয়নি। গতকাল বৃহস্পতিবার কতিপয় প্রভাবশালীরা পশুর হাট বসিয়ে লাখ লাখ টাকা খামাই করেছেন। অপর দিকে আউশকান্দি মিটাপুর এলাকায় পশুর হাটের অনুমতি দিলেও গতকাল বৃহস্পতিবার বাজার বসেছে কচুয়ারখাড়া এলাকায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com