বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

হরতাল চলাকালে হবিগঞ্জ শহরে জামায়াতের ৪টি স্পটে পিকেটিং

  • আপডেট টাইম সোমবার, ১৬ ডিসেম্বর, ২০১৩
  • ৫০৬ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ গতকাল বাংলাদেশ জামায়াতে ইসলামী আহুত দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতালে জেলা শহরের শায়েস্তানগর পৈল রোড, ঈদগাহ রোড, ট্রাফিক পয়েন্ট, চিড়াখানা রোডের মুখ এবং উমেদনগর এলাকায় জামায়াত-শিবিরের নেতাকর্মীরা পিকেটিং করেছে। সকাল থেকেই জামায়াতের জেল্া সহকারী সেক্রেটারী লুৎফুর রহমান, জেলা বায়তুলমাল সেক্রেটারী আলহাজ্জ আব্দুর রহমান, পৌর আমীর কাজী মহসিন আহমদ, জেলা শিবিরের সভাপতি খলিলূর রহমানের নেতৃত্বে শায়েস্তানগরের পৈল রোডে, হবিগঞ্জ পৌর জামায়াতের সহকারী সেক্রেটারী তাসলিম আলম মাহদী ও হবিগঞ্জ শহর শিবিরের সভাপতি আশরাফুল ইসলাম, পলিটেকনিক সভাপতি হাফেজ আবু মুসার নেতৃত্বে ঈদগাহ রোডে ও শিবিরের সাবেক জেলা সভাপতি নজরুল ইসলাম, জেলা শিবিরের প্রকাশনা সম্পাদক নাদির শাহ ও কলেজ শিবির সভাপতি আব্দুল্লাহর নেতৃত্বে চিড়াখানা রোডের মুখে, উমেদনগর আঞ্চলিক শাখার সভাপতি আজিজুর রহমান ও সেক্রেটারী আরজ আলীর নেতৃত্বে উমেদরগর এলাকায় জামায়াত-শিবিরের নেতাকর্মীরা পিকেটিং করে। সকাল সাড়ে ৯টার দিকে শায়েস্তানগর টিএন্ডটি অফিসের সামনে পথসভা অনুষ্টিত হয়। এতে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী লুৎফুর রহমান, জেলা বায়তুল মাল সম্পাাদক মো: আব্দুর রহমান, পৌর আমীর কাজী মহসিন আহমদ এবং জেলা শিবিরের সভাপতি খলিলুর রহমান।
বক্তব্যে জেলা সহকারী সেক্রেটারী লুৎফুর রহমান বলেন, ক্ষমতার নেশায় উন্মাদ শেখ হাসিনা সারা দেশে পুলিশ, র‌্যাব, বিজিবি ও আওয়ামী সন্ত্রাসীদের দিয়ে পাখির মত গুলি ও নির্মম হামলা করে পথশিশু, মায়ের সাথে স্কুলগামী শিশুসহ সাধারণ মানুষকে হত্যা করে রক্তের বন্যা প্রবাহিত করছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com