বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমিতি সম্মেলন অনুষ্টিত

  • আপডেট টাইম শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৫
  • ৮৫৮ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ গতকাল শুক্রবার সকাল ১১টায় শহরের টাউন মডেল সরকারিৎ প্রাথমিক বিদ্যালয়ে জেলার বিপুল সংখ্যক প্রধান শিক্ষকদের উপস্থিতিতে মোঃ শাহজাহান এর সভাপতিত্বে এবং অরুণ কুমার দাসের পরিচালনায় হবিগঞ্জ জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমিতির সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট বিভাগীয় আহ্বায়ক আবুল হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা শাখার যুগ্ম আহ্বায়ক মোঃ আওলাদ মিয়া প্রমুখ। এ সময় বক্তাগণ প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী প্রধান শিক্ষকদের দ্বিতীয় শ্রেণীর পদ মর্যাদা প্রধান তথা বর্তমান পে-স্কেল অনুযায়ী দশম গ্রেডে বেতন নির্ধারণ, টাইম স্কেল ও সিলেকশন গ্রেড বহাল ও শতভাগ পদোন্নতির দাবি জানান। পরবর্তী অধিবেশনে হবিগঞ্জ জেলার ৮টি উপজেলা থেকে আগত প্রধান শিক্ষকদের প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ জেলা কমিটি গঠন করা হয়। কমিটির উল্লেখযোগ্য পদগুলো হলো- সভাপতি-মোঃ শাহজাহান, সিনিয়র সহ-সভাপতি মোঃ আওলাদ মিয়া, সাধারণ সম্পাদক- অরুণ কুমার দাশ, সাংগঠনিক সম্পাদক-রফিকুল ইসলাম মোল্লা। পরিশেষে নব-নির্বাচিত জেলা কমিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মানন্নোয়নের লক্ষ্যে নিবেদিত হয়ে কাজ করবে বলে প্রত্যয় ব্যক্ত করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com