বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

চুনারুঘাটে পবিত্র ঈদকে সামনে রেখে ভেজাল মসলার সয়লাব ॥ মেশানো হচ্ছে কাঠের গুড়া ও রঙ

  • আপডেট টাইম সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০১৫
  • ৭০৮ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ আসছে মুসলমান ধর্মের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান ঈদুল আযহা। ঈদুল আযহাকে সামনে রেখে চুনারুঘাটের প্রত্যেক বাজারেই ভেজাল মসলায় সয়লাব হয়ে আছে। সাথে সাথে দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে ভেজাল মসলা। এতে করে ক্রেতারা হতাশা হয়ে বাজারগুলোর আনাচে কানাচে গড়ে উঠেছে মসলার মিল। ওইসব মিলে তৈরি হচ্ছে ভেজাল মসলা। ওই মসলাগুলো মিল থেকে সরাসরি বাজারে খুচরা বিক্রেতাদের দোকানে বিক্রি হচ্ছে। মসলা মিলগুলো সরেজমিনে ঘুরে দেখা গিয়েছে এসব চিত্র। মিলগুলো মসলার মধ্যে মেশানো হচ্ছে কাঠের গুড়া ও রঙ। যা মানবদেহের জন্য মারাত্বক ক্ষতিকর। যেখানে ভেজাল মসলা বাজারে বিক্রি করা নিষিদ্ধ, সেখানেই তৈরি হচ্ছে ভেজাল মসলা। আর ওইসব ভেজাল মশলা খুচরা বিক্রেতারা না জেনেই বিক্রি করছেন ক্রেতাদের কাছে। এদিকে বিভিন্ন নামিদামি কোম্পানির প্যাকেটিং মসলা বাজারে বিক্রি হচ্ছে বেশি দামে যা সাধারণ শ্র্রেণীর ক্রেতাদের ক্রয় ক্ষমতার বাইরে। যে কারণে মিলের ভাঙানো মসলা সস্তা হওয়ায় ক্রেতারা সহজেই কিনতে পারছেন। আর এ সুযোগে অসাধু মিল মালিকরা ভেজাল মসলা বিত্রী করছেন। মসলার মিলগুলো কর্তৃপক্ষের মনিটরিং না থাকায় দিন দিন বাড়ছে ভেজাল মসলা আর ওইসব ভেজাল মসলা কিনছে সাধারণ মানুষ। এদিকে ঈদকে সামনে রেখে হঠাৎ করেই চুনাররুঘাট খুচরা বিক্রেতারা মসলার দাম বৃদ্ধি করে রেখেছে। মরিচ, ধনিয়া, জিরা, পিঁয়াজ, রসুন, আদা ইত্যাদি নিত্যপণ্যের দ্রব্যমূল্য দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com