বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

মাধবপুরে হেলাল হত্যার ৩ আসামী পুলিশ রিমান্ডে

  • আপডেট টাইম মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০১৫
  • ৫৭১ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে চাঞ্চল্যকর প্রবাসী হেলাল খুনের ৩ আসামিকে পুলিশ রিমান্ডে নেওয়া হয়েছে।
গত রবিবার হবিগঞ্জ বিচারিক হাকিম আদালতে মামলার তদন্তকারী কর্মকর্তা জেলে থাকা ৩ আসামী আলমগীর (৩০), জামাল (২৪), নুর মিয়া (৫৬) কে ৫ দিনের রিমান্ড চাইলে বিচারক আলমগীরের ৩ দিনের, জামাল ও নুর মিয়াকে ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আব্দুল আউয়াল এ তথ্য নিশ্চিত করেছেন।
মামলা সূত্রে জানা গেছে, ২০ মার্চ ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার শাহজাদাপুর গ্রামের আবু ছায়েদের পুত্র দুবাই প্রবাসী হেলাল মিয়া (২০) হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার পিয়াইম গ্রামের নুর মিয়ার ছেলে প্রবাসী বন্ধু আলমগীরের নিকট ৮ লাখ পাওনা টাকা চাইতে গিয়ে খুন হয়। এ ঘটনায় মাধবপুর থানায় একটি অপমৃত্যু মামলা হলেও পরে ময়নাতদন্তের প্রতিবেদনে ডাক্তার মতামত দেয় হেলালকে গলাটিপে খুন করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com