শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

মাধবপুর সড়ক দুর্ঘটনায় শিশু নিহত

  • আপডেট টাইম বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৫
  • ৭৯৬ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ ঢাকা সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার মিরনগরে সড়ক দুর্ঘটনায় আনিস মিয়া (১০) নামে এক শিশু নিহত এবং প্রায় ৫ জন আহত হয়েছে। আহতদের প্রথমিক চিকিৎসা দেয়া হয়েছে। ঘাতক গাড়িটিকে সায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ আটক করেছে।
জানা যায়, মঙ্গলবার দুপুরে সিলেট থেকে ঢাকা গামী ঢাকা মেট্রো(চ ৫১-৫৬১১) নোয়া গাড়িটি মহাসড়কের মিরনগর অতিক্রমের সময় আনিস সড়ক পারাপারের সময় গাড়িটির সামনে পড়ে যায়। এ সময় গাড়িটি নিয়ন্ত্রন হারিয়ে সড়কে উল্টে গেলে এতে করে আনিস সহ গাড়ির আরো ৫ যাত্রী আহত হয়। আনিসকে প্রথমে মাধবপুর পরে বি-বাড়িয়া সদর হাসপাতাল ও সেখান থেকে ঢাকা নেয়ার পথে সে মারা যায়। আনিস উপজেলার মিরনগন গ্রামের মৃত দুলাল মিয়ার ছেলে। সায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি এজাজুল ইসলাম জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থাকরা সহ ঘাতক গাড়িটিকে আটক করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com