বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

বাদী মজিদ খান এমপির আদালতে সাক্ষ্য প্রদান

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০১৫
  • ৬২৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ কিবরিয়া হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। দীর্ঘ ১০ বছর পর সাবেক অর্থমন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্ঠা মন্ডলীর সদস্য শাহ এ এম এস কিবরিয়াসহ ৫ হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ বুধবার শুরু হয়েছে। গত ১৩ সেপ্টেম্বর সিলেট বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মোঃ মকবুল আহসান চাঞ্চল্যকর এ মামলায় হরকাতুল জিহাদের (জেএমবি) শীর্ষ নেতা মুফতি হান্নান, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, বরখাস্তকৃত সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী ও হবিগঞ্জের পৌর (বরখাস্তকৃত) মেয়র জি কে গউছসহ ৩২ আসামির বিরুদ্ধে চার্জ গঠন করেন। এ মামলায় মোট সাক্ষী ১৭৩ জন। অভিযুক্ত সব আসামী আদালতে হাজির হওয়ার কথা থাকলেও বরখাস্তকৃত মেয়র আরিফুল হক চৌধুরী চিকিৎসার কারণে সিলেটের বাইরে থাকায় তার পক্ষে আদালতের নির্দেশে হাজিরা দেন অ্যাডভোকেট লালা।
আদালত সূত্র জানায়, কিবরিয়া হত্যা মামলার চার্জ গঠন এরই মধ্যে ৯ বার পেছানো হয়। গত ৬ সেপ্টেম্বর ছিল কিবরিয়া হত্যা মামলার চার্জ গঠনের সর্বশেষ তারিখ। তবে আরিফুল হক অসুস্থ থাকায় এবং তাকে আদালতে হাজির না করায় ওই দিন চার্জ গঠন হয়নি। ওই দিন সিলেট বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মোঃ মকবুল আহসান ১৩ সেপ্টেম্বর মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করেন। ওই তারিখে ৩২ আসামীর মধ্যে ২২ আসামীর উপস্থিতিতে সব আসামীর বিরুদ্ধে এ চার্জ গঠন অনুষ্ঠিত হয়। এ হত্যা মামলার ৩২ আসামীর মধ্যে ১৪ জন কারাগারে, ৮ জন জামিনে এবং ১০ জন পলাতক রয়েছেন।
উল্লেখ্য, ২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জের বৈদ্যের বাজারের জনসভায় গ্রেনেড হামলায় শাহ এ এম এস কিবরিয়াসহ পাঁচজন নিহত হন। এ ঘটনায় জেলা আওয়ামী লীগের তৎকালীন সাংগঠনিক সম্পাদক ও বর্তমান সাধারণ সম্পাদক সাংসদ আঃ মজিদ খান বাদী হয়ে হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা দায়ের করেন। গতকাল ওই মামলায় বাদী এডঃ আব্দুল মজিদ খান আদালতে সাক্ষ্য প্রদান করেন।
এর মধ্যে ঘটনার প্রায় ১০ বছর পর গত ১৩ সেপ্টেম্বর আদালতে ৩২ আসামীর বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com