বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

নবীগঞ্জে ১ মাসেও খোজঁ মিলেনি মাদ্রাসার ছাত্র কিশোর মাসুদের

  • আপডেট টাইম মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০১৫
  • ৪৪৬ বা পড়া হয়েছে

এটিএম সালাম, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলার দৌলতপুর হাফিজিয়া মাদ্রাসার হিফজ্ বিভাগের ছাত্র মোঃ মাসুদ মিয়া (১৩) দীর্ঘ ১ মাস ধরে সন্ধান পাওয়া যায় নি। এনিয়ে পরিবারের লোকজন চরম দূশ্চিন্তায় ভোগছেন। ছেলে নিখোঁজের ঘটনায় বাবা-মা পাগল প্রায়। এ ব্যাপারে মাদ্রাসার ছাত্র মাসুদের ভাই রোমান আহমদ রাহি নবীগঞ্জ থানায় একটি সাধারন ডায়েরী নং ১২৪০ তারিখ ২৯-০৯-২০১৫ইং। নিখোজঁ মাসুদ মিয়া উপজেলার দীঘলবাক ইউনিয়নের রাধাপুর ( জামাঁরগাও) গ্রামের ক্বারী কৌছর উদ্দিন ( কমরু) এর ছেলে।
পারিবারিক ও ডায়েরী সুত্রে জানা যায়, উক্ত মাদ্রাসার ছাত্র মাসুদ মিয়া বিগত ৫ সেপ্টেম্বর দৌলতপুর হাফিজিয়া মাদ্রাসায় যায়। বেলা আড়াই টার দিকে মাদ্রাসার ছুটি শেষে বাড়ি ফেরার পথে সে নিখোঁজ হয়। এদিকে নির্দিষ্ট সময়ের মধ্যে কিশোর মাসুদ বাড়িতে ফিরে না আসায় তার অভিভাবকরা মাদ্রাসাসহ বিভিন স্থানে খোজাঁখুজি করেও তার সন্ধান পাননি। পরে তার ভাই থানায় সাধারণ ডায়েরী করেন। এ ছাড়া কিশোর মাসুদ মিয়া ১ মাস ধরে নিখোজ থাকার ঘটনায় পরিবারের লোকদের মধ্যে চরম উৎকন্ঠা বিরাজ করছে। কিশোর মাসুদ নিখোঁজ না অপহরন এনিয়ে আলোচনার ঝড় বইছে। নিখোঁজের সময় তার পড়নে নীল রংয়ের পাঞ্জাবী, সাদা টুপি ও টাউজার ছিল। উক্ত কিশোর মাসুদকে ফিরে পেতে তার পরিবার আইন প্রয়োগকারী সংস্থার সহযোগিতা কামনা করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com