বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

নবীগঞ্জে সড়ক দূর্ঘটনায় শিক্ষক

  • আপডেট টাইম মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০১৫
  • ৫৭৬ বা পড়া হয়েছে

পিন্টু রায় আহতনবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার সাতাইহাল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রভাত ভুষন রায় পিন্টু (৪০) সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। তাকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গতকাল সোমবার দুপুর ১টায় আইনগাঁও নামক স্থানে এ ঘটনা ঘটে। এ সময় আরো ২ যাত্রী আহত হন। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
জানা যায়, সাতাইহাল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রভাত ভুষন রায় পিন্টু স্কুল থেকে অফিসের কাজে সিএনজি যোগে নবীগঞ্জ যাচ্ছিলেন। পথিমধ্যে সিএনজিটি আইনগাঁও নামকস্থানে পৌছলে সিএনজি নিয়ন্ত্রন হারিয়ে দুর্ঘটনায় পতিত হয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে সেখানে উপজেলা শিক্ষক সমিতির নেতৃবৃন্দসহ আহত শিক্ষকের আত্মীয় স্বজনরা ভীড় জমান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com