শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

বাইপাস সড়ক থেকে চোর চক্রের ২ সদস্য আটক

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০১৫
  • ৫৫৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শায়েস্তাগঞ্জ সড়কের ভাঙ্গাপুল নামক স্থান থেকে চোরাই ট্রলি ট্রাকযোগে নিয়ে যাবার সময় আন্তঃজেলা চোর চক্রের ২ সদস্যকে আটক করেছে ডিবি পুলিশ। এ সময় ট্রাকসহ চোরাই ট্রলি আটক করা হয়। আটক চোররা হল সদর উপজেলার আনন্দপুর গ্রামের মৃত ইউনুস আলীর পুত্র ফজল হক (৩০) ও একই গ্রামের মৃত মোঘল মিয়ার পুত্র আব্দাল (২৫)। গত মঙ্গলবার বিকেলে উল্লেখিতরা ট্রলিটি চুরি করে নিয়ে যাবার সময় ডিবির ওসি মোক্তাদির চৌধুরীর নজরে আসলে তিনি এক অভিযানে ট্রাকসহ তাদের আটক করেন। ডিবির জিজ্ঞাসাবাদে তারা চুরির কথা স্বীকার করেছে।
এ ব্যাপারে ট্রলির মালিক বড় বহুলা গ্রামের কদ্দুছ মিয়া বাদী হয়ে আটক ২ জনসহ ৭জনের বিরুদ্ধে হবিগঞ্জ সদর থানায় একটি মামলা দায়ের করেন। অন্যান্যা আসামীরা হচ্ছে-বড় বহুলা গ্রামের সাইদুর (২৫), অনন্দুপুর  গ্রামের নাসির (২২), সাইফুল (২৮), মোতালিব মিয়া (৩০) ও বায়িনয়াচং উপজেলার নোয়াখাল গ্রামের নূর উদ্দিন (২৭)।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com