বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের অপারেশনর সূচনা

  • আপডেট টাইম শুক্রবার, ৯ অক্টোবর, ২০১৫
  • ৮০৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ দীর্ঘ প্রতিক্ষার পর শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের অপারেশন কাজের শুভ সূচনা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে স্টেশন কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ সদর-লাখাই আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট মোঃ জাহির এমপি।
শায়েস্তাগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুদোজ্জামান মাসুকের পরিচালনায় বক্তব্য রাখেন, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ তালুকদার ইকবাল, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বিভাগীয় উপ-পরিচালক সাইদুর রহমান প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের উপদেষ্ঠা শেখ মজিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ সরদার, আওয়ামী লীগ নেতা মোক্তার হোসেন, জালাল উদ্দিন মোহন, আব্দুল গফুর, আবু আহমেদ চৌধুরী বেলু, কামরুজ্জামান আল রিয়াদ, সামাদ মেম্বার, ইব্রাহিম মিযা, জিতু লস্কর, ফজল উদ্দিন তালুকদার, আকিকুর রহমান অপু, তৈয়ব আলী, গাজীউর রহমান ইমরান, ফখরুল হামিদ ও শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইনচার্জ জামাল উদ্দিন শাহিন প্রমূখ।
উল্লেখ্য, ২০১৪ সালের ২৯ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স উদ্বোধন করেছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com