শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

মাধবপুরে দায়ের কোপে আহত শিশু’ জুয়েলের মৃত্যু ॥ গ্রেফতার ১

  • আপডেট টাইম শুক্রবার, ৯ অক্টোবর, ২০১৫
  • ৫৪৭ বা পড়া হয়েছে

রিফাত উদ্দিন, মাধবপুর থেকে ॥ মাধবপুরে প্রতিপক্ষের হামলায় আহত ৪র্থ শ্রেনীর ছাত্র শিশু জুয়েল মিয়া ৯ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে মারা গেল। বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে। থানার অফিসার ইনচার্জ মোল্লা মনির হোসেন মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ ও জুয়েলের ভাই সুহেল মিয়া জানায়-উপজেলার চৌমুহনী ইউনিয়নের রামপুর গ্রামের হায়দর আলীর ছেলে কুদ্দুছ মিয়ার সঙ্গে একই গ্রামের প্রবাসী ফরিদ পরিবারের সঙ্গে জমি সংক্রান্ত জের ধরে ৩০ সেপ্টেম্বর বিকালে ফরিদ মিয়া ছেলে সুহেল স্থানীয় চেঙ্গারবাজার থেকে বাড়ী ফেরার পথে কুদ্দুছ মিয়ার লোকজন অর্তকিতে হামলা চালিয়ে আহত করে। সুহেল মিয়া আহত হওয়ার খবর শুনে তার মা ও ছোট ভাই আনন্দপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেনীর ছাত্র জুয়েল মিয়া এগিয়ে গেলে তাদের উপরও হামলা চালায়। শিশু জুয়েলকে দা দিয়ে কুপিয়ে মাথায় গুরুতর জখম করে। আহত অবস্থায় জুয়েলকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে’এ নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সংজ্ঞাহীন অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। চিকিৎসাধীন অবস্থায় গতকাল বৃহস্পতিবার দুপুর আড়াইটায় দিকে কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। তার মৃত্যুর সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে সহপাঠিদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। এ ঘটনায় জুয়েলের ভাই সুহেল বাদী হয়ে সাবেক ইউপি সদস্য মনু মিয়াকে প্রধান আসামী করে ১১জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা সামস্-ই-তাব্রীজ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ওই গ্রামের শুকুর আলীকে গ্রেফতার করেন। এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ মোল্লা মনির হোসেন জানান-শিশু জুয়েল হত্যা মামলার আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com