বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

শায়েস্তাগঞ্জ ডিগ্রি কলেজের উন্নয়নে অবদান রাখায় এমপি আবু জাহিরকে সংবর্ধনা প্রদান

  • আপডেট টাইম রবিবার, ১১ অক্টোবর, ২০১৫
  • ৯২৯ বা পড়া হয়েছে

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ শায়েস্তাগঞ্জ ডিগ্রি কলেজে অনার্স কোর্স চালু ও কলেজের সার্বিক উন্নয়নে অবদান রাখায় সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহিরকে সংবর্ধনা প্রদান করেছে শায়েস্তাগঞ্জ ডিগ্রি কলেজ। গতকাল শনিবার বেলা ১১ টায় কলেজের নজরুল মঞ্চে সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ আজিজুল হাসান চৌধুরী। এতে প্রধান অতিথি ছিলেন সংবর্ধিত ব্যক্তি হবিগঞ্জ-লাখাই আসনের সংসদ সদস্য আলহাজ¦ এডঃ মোহাম্মদ আবু জাহির। অনুষ্ঠানের শুরুতেই কোরআন তেলাওয়াত করেন কলেজের শিক্ষার্থী মোঃ লুৎফুর রহমান। কলেজের রোভার স্কাউট দল প্রধান অতিথিকে সম্মান প্রদর্শণ করেন। স্বাগত বক্তব্য রাখেন কলেজের সহকারী অধ্যাপক মোঃ ফখরুদ্দিন। প্রধান অতিথিকে সম্মাননা পত্র পাঠ করে শুনান ও প্রদান করেন কলেজের ইংরেজী বিভাগের প্রভাষক নুরুন্নাহার। শুভেচ্ছা বক্তব্য রাখেন কলেজের ছাত্র সাইফুল ইসলাম সোহাগ।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, সকল শিক্ষার্থীদের অভিভাবক যদি আমাকে ভোট প্রদান না করতেন তাহলে আমি এমপি হতে পারতাম না। তাই সংবর্ধনা পাওয়ার সম্মানটুকু আমি তাদেরকে প্রদান করলাম। তিনি বলেন শায়েস্তাগঞ্জ আমার আরও একটি বাড়ী। শায়েস্তাগঞ্জের মাটি ও মানুষের প্রতি আমার হৃদয়ে যে ভালবাসা জন্মেছে তা আজীবন থাকবে। কলেজের শিক্ষার্থীদের জন্য নতুন ও মানসম্মত ড্রেস এর ব্যবস্থার আশ্বাস ব্যক্ত করেন। কলেজে একটি হোষ্টেল স্থাপন, কলেজে যে সব বিষয়ে অনার্স চালু হয়নি পর্যায়ক্রমে সে সকল বিষয়ে অনার্স কোর্স চালু করার ও কলেজটিকে শিক্ষক ও শিক্ষার্থীদের দাবীর প্রেক্ষিতে সরকারী করণের আশ^াস ব্যক্ত করেন। শায়েস্তাগঞ্জকে উপজেলা হিসেবে শিঘ্রই ঘোষনা করা হবে। তিনি কলেজের শিক্ষার্থীদের প্রতি ভাল লেখাপড়া করে উন্নত শিক্ষায় শিক্ষিত হয়ে আগামী দিনে দেশকে নতুন রূপে গড়ার আহ্বান জানান। কলেজের শিক্ষক মোঃ আজহার উদ্দিন ও মুক্তাদির সোহেলের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জহুরচান বিবি মহিলা কলেজের অধ্যক্ষ বিশ^জিৎ পাল, শায়েস্তাগঞ্জ কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ আব্দুল কাইয়ুম, কলেজ গভর্নিং বডির সদস্য এডভোকেট হুমায়ুন কবির সৈকত, আব্দুর রশিদ তালুকদার ইকবাল, ফজল উদ্দিন তালূকদার, মোঃ ছোরাব আলী, অসিত রঞ্জন দাশ মন্টু, মোঃ রাহেল মিয়া, পঞ্চাশ হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ নাসির উদ্দিন, শায়েস্তাগঞ্জ প্রেক্লাব সভাপতি মোঃ আব্দুর রকিব, শায়েস্তাগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুনুর রশিদ তালূকদার, শায়েস্তাগঞ্জ ইসলামী একাডেমী এন্ড হাইস্কুলের প্রধান শিক্ষক মোঃ নুরুল হক, শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবিদুর রহমান, বিটিভি জেলা প্রতিনিধি মোঃ আলমগীর খান, সাংবাদিক সৈয়দ আশরাফ উদ্দিন মামুন, শায়েস্তাগঞ্জ পৌর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামররুামান আল রিয়াদ, সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফকরুল হামিদ, কলেজ ছাত্রলীগের সভাপতি মাসুক আহম্মেদ, সাধারণ সম্পাদক সাইদুর রহমান জীবন প্রমুখ। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com