বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি থেকে অরুন কুমার দাসকে বহিস্কার

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০১৫
  • ৪৮০ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি থেকে অরুন কুমার দাসকে বহিস্কার করা হয়েছে। গতকাল এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১২ অক্টোবর ২০১৫ইং তারিখে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে নাতিরাবাদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত সকল সদস্যের মতামতের ভিত্তিতে সভাপতি বদরুন নাহার ও সাধারন সম্পাদক মেহের নিগার চৌধুরীর যৌথ স্বাক্ষরে সমিতির আচরন বিধি ও শৃংখলা ভঙ্গের অপরাধে বানিয়াচং উপজেলার হলদারপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অরুন কুমার দাসকে উক্ত সমিতির সকল দায় দায়িত্বসহ এমনকি সদস্য পদ থেকেও বহিস্কার করা হয়। সভায় বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির ইতিহাস ঐতিহ্য তুলে ধরে বক্তব্য রাখেন বদরুন্নাহার, মেহের নিগার চৌধুরী, রথীন্দ্র চন্দ্র দাস, এম এ সাঈদ ভূইয়া, রফিকুল ইসলাম মোল্লা, মোতাহির চৌধুরী, আব্দুল গাফফার চৌধুরী, সাজিদা বেগম, শেখ কামরুল  হাসান, শফিকুর রহমান,  আব্দুর রশিদ, আব্দুল ওয়াদুদ, খালেকুর রশিদ, আমাতুল শারমিন, আঃ রহমানসহ জেলা নেতৃবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com