বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

পৃথ্বীশ চক্রবর্ত্তী কবি সংসদ কেন্দ্রীয় কমিটির সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০১৫
  • ৬৩১ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ কবি পৃথ্বীশ চক্রবর্ত্তী কবি সংসদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন। কবি সংসদ বাংলাদেশ কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কবি তৌহিদুল ইসলাম কনক স্বাক্ষরিত এক পত্রে তা জানানো হয়।
উল্লেখ্য, গত ২০১৪ সনের ২৫ ডিসেম্বর থেকে কবি পৃথ্বীশ চক্রবর্ত্তী কবি সংসদ বাংলাদেশ হবিগঞ্জ জেলা শাখার সভাপতি’র দায়িত্ব পালন করে আসছেন। সম্প্রতি তাঁকে কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য এবং কবি সংসদ বাংলাদেশ’র মুখপত্র ‘কবিতা’র সহকারী সম্পাদকের দায়িত্বও দেয়া হয়। কবি সংসদ বাংলাদেশ’র সিলেট বিভাগীয় জেলা কমিটিগুলোকে সাংগঠনিকভাবে আরও শক্তিশালী করতে তাঁকে এ দায়িত্ব দেয়া হয়েছে বলে জানানো হয়। তাঁর নেতৃত্বে সিলেট বিভাগীয় কার্যক্রম আরও গতিশীল ভূমিকা পালন করবে বলে চিঠিতে আশা প্রকাশ করা হয়।
উল্লেখ্য, নবীগঞ্জ পৌরসভার শিবপাশা আবাসিক এলাকার প্রণয় ভূষণ চক্রবর্ত্তী মিন্টু (পন্ডিত) এবং সুপ্রীতি চক্রবর্ত্তী এর তিন সন্তানের মধ্যে তিনি প্রথম।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com