শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

অসুস্থ সাংবাদিক খেলুকে সিলেট থেকে ঢাকা প্রেরণ

  • আপডেট টাইম বুধবার, ৪ নভেম্বর, ২০১৫
  • ৫৬০ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচং প্রেসক্লাব সভাপতি ও দৈনিক মানবজমিন পত্রিকার হাওর অঞ্চল প্রতিনিধি সাংবাদিক আখলাক হুসেনই খান খেলুকে সিলেট রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ব বিদ্যালয়ের হৃদরোগ বিভাগে স্থানান্তর করা হয়েছে। হার্ট, কিডনীসহ কয়েকটি জটিল রোগে আক্রান্ত খেলু হৃদরোগ বিভাগের পুরুষ ওয়ার্ডের ১৫ নং কেবিনে সহযোগী অধ্যাপক ডাঃ জামানের অধীনে চিকিৎসাধীন। চিকিৎসকরা জানিয়েছেন তার দীর্ঘ মেয়াদী চিকিৎসার প্রয়োজন। হাওর গবেষক হিসেবে তার গবেষনালব্ধ ক্ষুরধার কলামগুলো বিভিন্ন পত্রিকায় প্রকাশ হওয়ার পর উজানে ভারতের বাঁধ আগ্রাসন ও টিপাইমুখ বাঁধ নির্মানের বিরুদ্ধে আন্দোলন বাংলাদেশ ও ভারতের পূর্বাঞ্চলে বেগবান করে তুলেছিল। তার এ গবেষণামূলক লেখা নিয়ে বিভিন্ন টিভি চ্যানেল এ আলোচনা হয়েছে। হাওরাঞ্চলের সুখ-দুঃখ ও জীবন সংগ্রামে কলমের ভাষায় ফুটিয়ে তোলা এ সাংবাদিক সারাজীবন সাধারণ মানুষের জন্য কাজ করে গেছেন। তার লেখা প্রতিবেদন ও কলাম বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকায় নিয়মিত প্রকাশিত হচ্ছে। অসহায় মানুষের হাসি-কান্নার গল্প তুলে আনতে গিয়ে নিজের জীবনের দিকেও ফিরে তাকানোর সময় পাননি তিনি। অযতেœ-অবহেলায় তার শরীরে বাসা বাঁধে নানা রোগব্যাধি। কলমযুদ্ধে জয়ী হলেও জীবনযুদ্ধে অনেকটাই অসফল সাংবাদিক খেলু। অসচ্ছলতার কারণে উন্নত চিকিৎসাও করাতে পারছেন না। এমতাবস্থায় সাংবাদিক আখলাক হুসেইন খান খেলুর পরিবার পক্ষ থেকে তার চিকিৎসার জন্য বিত্তবান ও হৃদয়বান ব্যক্তিদের কাছে সহায়তা ও দোয়া প্রার্থনা করা হয়েছে। সাংবাদিক খেলুর চিকিৎসার জন্য সহায়তা পাঠাতে পারেন ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং ও বিকাশের এই নাম্বারে ০১৭২১-৪৮২৬৬৭।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com