বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

৬ দফা দাবী নিয়ে প্রকৃচি-বিসিএস সমন্বয় কমিটির সমাবেশ

  • আপডেট টাইম শুক্রবার, ৬ নভেম্বর, ২০১৫
  • ৫৪১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ৮ম জাতীয় বেতন স্কেলে বেতন বৈষম্য নিরসন ও মর্যাদা সমুন্নত রাখার লক্ষ্যে প্রকৃচি-বিসিএস সমন্বয় কমিটি (২৬ ক্যাডার) নন ক্যাডার ও ফাংশনাল সার্বিসের কর্মকর্তা কর্মচারীগনের ৬ দফা বাস্তবায়নের দাবীতে সমাবেশ করেছেন। গতকাল সকাল ১১টায় জেলা পরিষদ অডিটরিয়ামে এই সমাবেশের আয়োজন করা হয়।
হবিগঞ্জ জেলার প্রকৃচি-বিসিএস সমন্বয় কমিটি(২৬ ক্যাডার) নন ক্যাডার ও ফাংশনাল সার্বিসের কর্মকর্তা কর্মচারীবৃন্দ আয়োজনে সমাবেশে বক্তব্য রাখেন পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র, সিভিল সার্জান মোঃ নাছির উদ্দিন ভূইয়া, কৃষি সম্প্রসারন অধিদপ্তর উপ-পরিচালক মোঃ শাহ আলম, সমাজসেবা উপ-পরিচালক সোয়েব হোসেন চৌধুরী , ডাঃ আবু সুফিয়ান, এলজিইডি নির্বাহী প্রকৌশলী সহ হবিগঞ্জ জেলার বিভিন্ন সরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা বক্তব্য প্রদান করেন।
সমাবেশে উত্থাপিত ৬ দফা দাবীগুলো হল ১. সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পূননির্মান করতে হবে। ২. বেতন ভাতাদিতে উপজেলা চেয়ারম্যান ও ইউএনও-এর স্বাক্ষর বাতিল করতে হবে। ৩. স্ব-স্ব মন্ত্রনালয় স্ব-স্ব ক্যাডার দ্বারা পরিচালিত হবে। ৪. আন্তঃক্যাডার বৈষম্য নিরসন করতে হবে। ৫. সবাইকে পদোন্নতির ক্ষেত্রে সমান সুযোগ দিতে হবে। ৬. উপজেলা থেকে কেন্দ্রিয় পর্যায়ে সর্বোচ্চ কর্মকর্তাদের পদমর্যাদা একই হতে হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com