সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

মামাতো ভাইয়ের বিয়ের আনন্দ উপভোগ করা হলো না ॥ ঘাতক বাস কেড়ে নিল আপনের প্রাণ

  • আপডেট টাইম শুক্রবার, ৬ নভেম্বর, ২০১৫
  • ৬১৯ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচঙ্গে নানার বাড়ীতে বেড়াতে এসেছিল আপন। উদ্দেশ্যে মামাতো ভাইয়ের বিয়ের অনুষ্ঠানে যোগ দেয়া। পথিমধ্যে ঘাতক বাস কেড়ে নিল আপন (১১) এর প্রাণ। বিয়ে বাড়ীতে আর আসা হলো না আপন এর। শোকে স্তব্দ বিয়ে বাড়ী।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বানিয়াচং সদরের উত্তর পূর্ব ইউনিয়নের বাগ মহল্লা গ্রামে নানার বাড়ীতে বিয়ের অনুষ্ঠানে আসার কথা ছিল তাদের। বুধবার রাতে ঢাকা থেকে বানিয়াচংয়ের উদ্দেশ্যে রওয়ানা হয় আপন এর পরিবারের সদস্যরা। হবিগঞ্জ থেকে সিএনজি অটোরিক্সা যোগে বানিয়াচং আসার পথে সকাল ৮টার দিকে বানিয়াচং-হবিগঞ্জ সড়কের ভাটিপাড়া নামকস্থানে বিপরীত দিক থেকে আসা একটি বাসের ধাক্কায় সিএনজি উল্টে রাস্তার পার্শ্বে পড়ে যায়। এতে মারাত্মকভাবে আঘাত প্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই মারা যায় আপন (১১)। এ দূর্ঘটনায় নানী সিজিলা বেগম (৪৩) কে মূমূর্ষ অবস্থায় ঢাকা নিয়ে যাওয়া হয়েছে। অন্য আহত মস্তুফা মিয়া (৫০) কে হবিগঞ্জ হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। আজ আপন এর মামাতো ভাই সনু মিয়ার বিয়ে অনুষ্ঠান। গতকাল সরেজমিন বিয়ে বাড়ীতে গিয়ে দেখা যায় পুরো বিয়ের অনুষ্ঠানে বিশাদের ছায়া নেমে এসেছে। এ দূর্ঘটনার ব্যাপারে সুবিদপুর পুলিশ ফাঁিড়র ইনচার্জ এএসআই মির্জা জানান, বানিয়াচং থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা বিছমিল্লাহ পরিবহনের একটি বাস সিএনজি অটোরিক্সাকে ধাক্কা দিলে এ  দূর্ঘটনাটি ঘটে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com