বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

৭ নভেম্বর ছিল সিপাহী জনতার বিদ্রোহ বিএনপি’র কোন দিবস নয়-জাসদ

  • আপডেট টাইম রবিবার, ৮ নভেম্বর, ২০১৫
  • ৫০৩ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে ঐতিহাসিক সিপাহী জনতার অভ্যুথান দিবস উপলক্ষ্যে গতকাল ৭ নভেম্বর শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় স্থানীয় টাউন হল প্রাঙ্গণে জেলা জাসদ সভাপতি খায়রুল মনসুর মজনুর সভাপতিত্বে ও সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা গোলাম সরওয়ার জাহান লিটনের পরিচালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন- জাসদ নেতা শফিকুল বারী আউয়াল, জেলা জাসদ সাধারণ সম্পাদক এডঃ তাজ উদ্দিন আহমেদ সুফী, সাংগঠনিক সম্পাদক আবু হেনা মোস্তফা কামাল, পৌর জাসদ সভাপতি শাহ আশিকুর রহমান, জেলা জাসদ ছাত্রলীগ সভাপতি মাহবুবুল হাসান রিজু প্রমুখ। বক্তাগণ বলেন- ঐতিহাসিকভাবে সত্য, ৭ নভেম্বর আসলেই ছিল জাসদ নেতা কর্ণেল তাহেরের নেতৃত্বে ঘটে যাওয়া এক সিপাহী বিদ্রোহ। এই বিদ্রোহের মাধ্যমে তিনি বন্দী জিয়াকে মুক্ত করে সেনা প্রধানের পদে বসিয়েছিলেন। ৭ নভেম্বর জাসদের জন্য ঐতিহাসিক দিন। কিন্তু বিএনপি’র জন্য কোন কিছুই ছিল না, অথচ মিথ্যা ইতিহাসের বদৌলতে এখন দিনটিকে বিএনপি পালন করছে। বিএনপি বলছে, ওইদিন তাদের নেতা মেজর জিয়াকে কারাগার থেকে ম্ক্তু করে আনা হয়েছিল। একে সত্য বলা যায়। যদি তাই হয়ে থাকে, তাহলে কে জিয়াকে মুক্ত করেছিল? বিএনপি কেন ভুলেও কোথাও তাদের নেতা জিয়ার মুক্তিদাতা কর্ণেল তাহেরের নাম উচ্ছারণ করে না? বিএনপিকে যদি ৭ নভেম্বর পালন করতে হয়, তাহলে সবার আগে শ্রদ্ধার সঙ্গে কর্ণেল তাহেরকে স্মরণ করতে হবে। তিনি তাদের নেতাকে মুক্ত করেছিলেন। এজন্য একমাত্র জাসদই পালন করতে পারে ৭ নভেম্বর, বিএনপি নয়। এখন আর মিথ্যা ইতিহাস রচনা করে জনগণকে ধোকা দেওয়া যাবে না। ৭ নভেম্বর পালন থেকে বিএনপি’র দূরে সড়ে যাওয়াই হবে সবচেয়ে উত্তম কাজ। শাক দিয়ে মাছ ঢেকে বিএনপি আর কতদিন এভাবে রাজনীতি করবে?
সমাবেশ শেষে একটি মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বেবীস্ট্যান্ড মোড়ে গিয়ে সমাপ্ত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com