শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

মেয়র প্রার্থী মোস্তাক আহমেদ মিলু’র মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম শুক্রবার, ১৩ নভেম্বর, ২০১৫
  • ৫৯১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ পৌর নির্বাচনে সম্ভাব্য মেয়র প্রার্থী, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ মিলু’র নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান মেসার্স আহমেদ ট্রেডার্সে উপজেলা জাতীয় শ্রমিকলীগের সাথে এক মতবিনিময় সভা গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত হয়। উক্ত সভায় মেয়র প্রার্থী মোস্তাক আহমেদ মিলু আসন্ন পৌর নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রতীক নিয়ে যুগপোযোগী সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে তিনি বলেন বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক যারা মাঠে থেকে দল ও দেশের জন্য কাজ করে এবং ভিশন ২০২১ সামনে রেখে এদেশের প্রতিটি পৌরসভাকে আধুনিকায়ন করতে পারবে তাদের হাতে নৌকা প্রতীক তুলে দেওয়া হবে বলে আমার বিশ্বাস। এতে বক্তব্য রাখেন, নবীগঞ্জ উপজেলা জাতীয় শ্রমিকলীগের সভাপতি মোঃ আব্দাল করিম, উপজেলা শ্রমিকলীগের সহ-সভাপতি মোঃ আব্দুল আউয়াল, মোঃ মনসুর মিয়া, দিলশাদ মিয়া, রমাপদ রায়, মোঃ জাকির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন ও মোঃ জামাল মিয়া, সাংগঠনিক সম্পাদক মোঃ সোফায়েল মিয়া, দপ্তর সম্পাদক নাজাদুর রহমান দুলু, শ্রমিকলীগ নেতা আফজল হোসেন, মোঃ মনর মিয়া। এ সময় উপস্থিত ছিলেন, পৌর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, স্বেচ্ছাসেবকলীগ নেতা জাহিদুল আলম চৌধুরী হেলাল, পৌর বঙ্গবন্ধু যুব পরিষদের সাংগঠনিক সম্পাদক গোলাম কিবরিয়া সোহাগ, রাফিজ মিয়া, নবীগঞ্জ উপজেলা ছাত্রলীগ নেতা মহিনুর রহমান মহি, আব্দুল আজিজ, মাসুদ রানা প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com