শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দের সাথে মেয়র প্রার্থী সুখেন্দু রায় বাবুল এর মতবিনিময়

  • আপডেট টাইম সোমবার, ১৬ নভেম্বর, ২০১৫
  • ৫৭২ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ আসন্ন নবীগঞ্জ পৌর নির্বাচনকে সামনে রেখে মেয়র পদে আওয়ামীলীগ থেকে মনোনয়ন প্রত্যাশী নবীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি আওয়ামীলীগ নেতা সুখেন্দু রায় বাবুল নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা করেছেন। গতকাল সন্ধ্যায় মেয়র প্রার্থী সুখেন্দু রায় বাবুল এর নবীগঞ্জ পৌর এলাকার আক্রমপুরস্থ বাসভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইমদাদুর রহমান মুকুল, সাধারণ সম্পাদক আলহাজ্ব সাইফুল জাহান চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক এডঃ গতি গোবিন্দ দাশ, এডঃ মুজিবুর রহমান কাজল, কাজী ওবায়েদুল কাদের হেলাল, সাংগঠনিক সম্পাদক শাহ্ রিজভী আহমেদ খালেদ, রবীন্দ্র পাল। উক্ত মতবিনিময় সভায় আওয়ামীলীগ থেকে মনোনয়ন প্রত্যাশী মেয়র প্রার্থী সুখেন্দু রায় বাবুল উপস্থিত আওয়ামীলীগ নেতৃবৃন্দের কাছে সার্বিক সাহায্য সহযোগিতা কামনা করেন। উপস্থিত আওয়ামলীলীগ নেতবৃন্দ তাদের বক্তব্যে বলেন, আওয়ামীলীগ দেশের সর্ববৃহত গণতান্ত্রিক এবং মুক্তিযোদ্ধের নেতৃত্ব দানকারী সংগঠন। এখানে মনোনয়ন চাওয়ার অধিকার সকলের আছে। যাকে দল মনোনীত করবে নৌকা প্রতীকের জন্য সকলকে একযোগে কাজ করতে হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com