শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

রিচিসহ বিভিন্ন স্থানে বেওয়ারিশ কুকুরের কামড়ে আহত অর্ধশত

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০১৫
  • ৫০৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার \ হবিগঞ্জ শহর ও সদর উপজেলার রিচি গ্রামসহ বিভিন্নস্থানে বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশু, বৃদ্ধসহ অর্ধশতাধিক লোক আহত হয়েছে। গতকাল দুপুরে হবিগঞ্জ সদর উপজেলা রিচি গ্রামে একটি বেওয়ারিশ কুকুর স্কুল গামী শিশুদের কামড়াতে শুরু করে। এ সময় কুকুরের কামড়ে শামীম (৮), গাজি (৮), রিয়াজ (১৬), কিবরিয়া (১৬), মনির (৮), মিম (৭), আজিজা বানু (৪৫), ফারুক মিয়া (৩২), রবিউল (১০), মাসুমা আক্তার (৬), জয় (৬), অনামিকা (৯) আহত হয়েছে। তাদেরকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। এদিকে স্থানীয় জনতার প্রহারে কুকু’রটি মারা গেছে।
অপর দিকে, পৌর এলাকার হরিপুর গ্রামে আনোয়ার আলী (৪০), জিনারা (১৩), অনামিকা (৯) এবং যশেরআব্দা এলাকার জনি (১০) বেওয়ারিশ কুকুরের কামড়ে আহত হয়েছে।
এছাড়া  পাগলা কুকুরের কামড়ে বাহুবল উপজেলা ডুবাঐ’র বোরহান উদ্দিন (৮০), শাহ আলম (২৮) আহত হন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com