শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

পৌরসভা নির্বাচন ৩০ ডিসেম্বর

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০১৫
  • ৫৬৮ বা পড়া হয়েছে

এক্সপ্রেস ডেস্ক \ দেশের ২৩৬টি পৌরসভায় আগামী ৩০ ডিসেম্বর মেয়র ও কাউন্সিলর পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। গতকাল সোমবার সন্ধ্যায় নির্বাচন কমিশনে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। নির্বাচন কমিশন সূত্রে আরো জানা গেছে, আজ মঙ্গলবার দুপুরে পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। তফসিল ঘোষণার দিন থেকে মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য সময় থাকবে নয়দিন, যাচাই-বাছাইয়ের জন্য থাকবে একদিন, আপিল দায়ের করার জন্য থাকবে তিনদিন, আপিল নিষ্পত্তির জন্য থাকবে চারদিন। এ ছাড়া মনোনয়নপত্র প্রত্যাহারের জন্য একদিন, প্রতীক বরাদ্দের জন্য একদিন সময় রাখা হয়েছে। নির্বাচনী প্রচারের জন্য প্রার্থীরা ১৫ দিন সময় পাবেন বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
এবারই প্রথম রাজনৈতিক দলের প্রত্যক্ষ সমর্থন ও প্রতীক ব্যবহার করে পৌরসভা নির্বাচনে মেয়র পদে লড়বেন প্রার্থীরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com