শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

সাবেক অর্থমন্ত্রী কিবরিয়া হত্যা মামলা আরও দুই জনের সাক্ষ্য গ্রহণ

  • আপডেট টাইম শুক্রবার, ২৭ নভেম্বর, ২০১৫
  • ৫৯৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার \ সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলায় আরও দুই সাক্ষীর সাক্ষ্যগ্রহণ হয়েছে। এদিন আদালতে সাক্ষী দেন হবিগঞ্জের বাসিন্দা হরমুজ আলী ও শমসের মিয়া। গতকাল বৃহস্পতিবার দুপুরে সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মকবুল আহসান তাদের সাক্ষ্যগ্রহণ করেন। সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালের পিপি কিশোর কুমার কর জানান, সাক্ষ্য গ্রহণের সময় সিলেট সিটি করপোরেশনের বরখাস্তকৃত মেয়র আরিফুল হক চৌধুরী ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ছাড়া হবিগঞ্জ পৌরসভার বরখাস্তকৃত মেয়র জিকে গউসসহ কারাগারে থাকা ১২ আসামি আদালতে উপস্থিত ছিলেন। মামলায় ১৭১ সাক্ষীর মধ্যে এনিয়ে ১০ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ হয়েছে উলে­খ করে তিনি বলেন, মামলায় সাক্ষ্য গ্রহণের পরবর্তী তারিখ ২ ও ৩ ডিসেম্বর ধার্য করা হয়েছে। কিবরিয়া হত্যা মামলায় ৩২ আসামির মধ্যে ৮জন জামিনে, ১৪জন কারাগারে ও ১০জন পলাতক রয়েছেন। তাদের মধ্যে অসুস্থ থাকায় সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর হাজিরা দেন তার নিযুক্ত আইনজীবী এবং স্বাস্থ্যগত সমস্যার কারণে লুৎফুজ্জামান বাবরও অনুপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com