শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

ধুলিয়াখালে পাচারকারীদের হাত থেকে রক্ষা পেল শিশু

  • আপডেট টাইম রবিবার, ২৯ নভেম্বর, ২০১৫
  • ৫১৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার \ পাচারকারীদের হাত থেকে রক্ষা পেল রবিন (৭) নামের এক শিশু। গতকাল শনিবার বিকালে ধুলিয়াখাল এলাকা থেকে যুবদল নেতা ইউনুস মিয়া তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর থানা পুলিশের জিম্মায় দেন। উদ্ধারকৃত শিশু রবিন জানায়, তার পিতার নাম হেলাল উদ্দিন, বাড়ি কুমিলা জেলার মুরাদনগর উপজেলার আটশি গ্রামে। সে স্থানীয় ব্র্যাক স্কুলের ২য় শ্রেণীর ছাত্র। স¤প্রতি গাজিপুর জেলার টঙ্গীতে বসবাসকারী সিআইডি ইন্সপেক্টর শাহ আলম তার খালু। কয়েকদিন আগে সেখানে সে বেড়াতে যায়। গত শুক্রবার সকালে বাসা থেকে বের হলে অপরিচিত দুই জন লোক তাকে জুস খেতে দেয়। এরপর কি হয়েছে সে বলতে পারে না। জ্ঞান ফিরে আসার পর সে দেখতে পায় একটি সিএনজিতে ঘুমিয়ে রয়েছে। তাৎক্ষণিক সে সিএনজি থেকে নেমে হাটতে থাকে। ওই সময় ধুলিয়াখাল পয়েন্টে স্থানীয় লোকজন তাকে দেখে জিজ্ঞাসাবাদ করে। কিছু বলতে না পারায় যুবদল নেতা ইউনুস মিয়া সদর থানা পুলিশের কাছে দিয়ে যায়। এ ব্যাপারে সদর থানার ডিউটি অফিসার আবু নাইম জানান বর্তমানে শিশুটি থানা হেফাজতে রয়েছে। পরিবারের লোকজনের নিকট খবর পাঠানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com