রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

মাধবপুরের ৪০ গ্রামের পরিবেশ দুষণের দায়ে \ মার কোম্পানীর উৎপাদন বন্ধ রাখতে প্রশাসনের নির্দেশ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর, ২০১৫
  • ৫৫৭ বা পড়া হয়েছে

রিফাত উদ্দিন, মাধবপুর থেকে \ মাধবপুর উপজেলার শাহপুর এলাকায় গড়ে উঠা মার কোম্পানী লিঃ’র উৎপাদন বন্ধ করে ২৪ ঘন্টার মধ্যে অবহিত করার জন্য পত্র দিয়েছে উপজেলা প্রশাসন। বুধবার বিকালে উপজেলা নিবার্হী কর্মকর্তা মোহাম্মদ রাশেদুল ইসলাম স্বাক্ষরিত পত্র মার কোম্পানীর কর্তৃপক্ষ বরাবর প্রেরন করা হয়। শাহপুর এলাকায় অবস্থিত মার লিঃ কোম্পানীর বর্জ্যগুলো ছাতিয়াইন ইউনিয়নের একটি খাল দিয়ে প্রবাহিত হয়ে প্রায় ৪০টি গ্রামের জমি ও পুকুরের পানি দূষিত করছে। দূষিত পানি পান করে গরু, ছাগল, হাঁস মোরগ মারা যাচ্ছে। এমনকি দূষিত পানিতে নেমে চর্মরোগে আক্রান্ত হয়ে এক শিশুও মারা যায়। ফলে এই এলাকার গ্রামগুলিতে চরম পরিবেশ ও মানবিক বিপর্যয় নেমে এসেছে। এলাকাবাসী এর বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলে এবং উপজেলা প্রশাসনসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দেন। উপজেলা আইন শৃংখলা কমিটিতে বেশ কয়েকবার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করার জন্য সিদ্ধান্ত গ্রহন করা হয়। সম্প্রীতি হবিগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে এক সভায় মার কোম্পানী কর্তৃপক্ষ ২০১৬ সালের মার্চ মাসের ১৫ তারিখের মধ্যে ইটিপি নির্মাণ করে উৎপাদনে যাওয়ার প্রতিশ্র“তি দেন। কিন্তু মার কোম্পানী প্রতিশ্র“তি ভঙ্গ করে উৎপাদন অব্যাহত রাখে। এ দিকে বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা আন্দোলন শুরু করলে প্রশাসনের টনক নড়ে এবং উৎপাদন বন্ধ রাখতে পত্র দেন। এ ব্যাপারে উপজেলা নিবার্হী কর্মকর্তা মোহাম্মদ রাশেদুল ইসলাম জানান-মার কোম্পানীর উৎপাদন বন্ধ করতে পত্র দেয়া হয়েছে। যদি তারা ২৪ ঘন্টার মধ্যে উৎপাদন বন্ধ করে প্রশাসনকে অবহিত না করেন তাহলে প্রশাসন নিজেরাই তালা দিয়ে সীলগালা করে দিব। এ ব্যাপারে মার কোম্পানী’র ম্যানেজারের মোবাইল ফোনে বারবার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com