বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

শায়েস্তাগঞ্জে সড়ক দুঘর্টনায় আহত ৫

  • আপডেট টাইম সোমবার, ৭ ডিসেম্বর, ২০১৫
  • ৪৬৫ বা পড়া হয়েছে

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি \ শায়েস্তাগঞ্জে ট্রাক্টর-সিএনজি সংঘর্ষে ৫ যাত্রী আহত হয়েছে। গতকাল রোববার বিকাল ৫টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জের দেউন্দি ক্রস রোডে এ দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয়রা জানায়, শায়েস্তাগঞ্জ থেকে যাত্রী নিয়ে সিএনজিটি ডেউয়াতলি যাচ্ছিল। পথিমধ্যে মহাসড়কের দেউন্দি ক্রসরোড অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা ইটবোঝাই একটি  ট্রাক্টর সিএনজিকে ধাক্কা দেয়। এতে ট্রাক্টর ও সিএনজি রাস্তার পাশের ধানীজমিতে পড়ে সিএনজির ৫ যাত্রী আহত হয়। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করেন। খবর পেয়ে হবিগঞ্জ থেকে দমকল বাহিনীর লোকজন ঘটনাস্থলে পৌছে। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এজাজুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
হাসপাতালে ভর্তি আহতরা হলেন-বারিক শাহ (২৫), মতিউর রহমান (৫০), আব্দুল কাদির (২২), জনুফা বেগম (৩৫) ও তারা মিয়া (৫০)।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com