শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

চুনারুঘাটে বখাটেদের কু-প্রস্তাবে রাজি না হওয়ায় স্কুলছাত্রীকে রাস্তায় মারধর \ এসিড নিক্ষেপের চেষ্টা

  • আপডেট টাইম বুধবার, ৯ ডিসেম্বর, ২০১৫
  • ৬৭৯ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি \ চুনারুঘাটে ৯ম শ্রেণির এক ছাত্রী কু-প্রস্তাবে রাজী না হওয়ায় পথিমধ্যে মারধর করেছে বখাটেরা। এ সময় ওই ছাত্রীটির উপর এসিড নিক্ষেপেরও চেষ্টা করে বখাটেরা। এ ব্যাপারে ছাত্রীর বাবা বাদী হয়ে চুনারুঘাট থানায় পৃথক ২টি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সাটিয়াজুরী ইউনিয়নের সাটিয়াজুরী উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির এক ছাত্রীকে দীর্ঘদিন ধরে কালাপুর গ্রামের আরজু মিয়ার ছেলে ফয়সল মিয়া (১৯) প্রায়ই রাস্তায় উত্ত্যক্ত করে ও কু-প্রস্তাব দেয়। এতে ছাত্রীটি রাজী না হওয়ায় ফয়সল মিয়া তার সহপাঠিদের নিয়ে তাকে এসিড নিক্ষেপের হুমকি দেয়। ঘটনাটি পরিবারের লোকজনকে জানায় ছাত্রীটি। তারা এ বিষয়টি স্কুল কমিটির লোকদেরকে অবহিত করে। এ বিষয়ে স্কুল কমিটি ফয়সলের পরিবারকে জানালে সে ক্ষিপ্ত হয়ে ওঠে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে পরীক্ষা দেওয়ার জন্য ওই ছাত্রী স্কুলে যাওয়ার জন্য রওনা দেয়। পার্শ্ববর্তী কালাপুর গ্রামের আব্দুল আমীনের বাড়ির সামনে পৌছামাত্র পূর্ব থেকে ওৎ পেতে থাকা ফয়সল ও তার সাঙ্গপাঙ্গরা ওই ছাত্রীকে রাস্তায় আটক করে তাকে কু-প্রস্তাব দেয় এবং নালিশ করার জন্য তার কাছে জবাবদিহিতা চায়। ওই ছাত্রী পরীক্ষার কথা বলে চলে যেতে চাইলে তারা তাকে জোরপূর্বক পথ আগলে রাখে। এক পর্যায়ে সে প্রতিবাদ করলে তারা ক্ষিপ্ত হয়ে তাকে মারধর করতে থাকে। এসময় ছাত্রীটি চিৎকার শুরু করলে ফয়সলের এক সহযোগী তাকে এসিড মারতে উদ্যত হয়। পরে ছাত্রীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে লম্পটগুলো পালিয়ে যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com