বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

শহরের গোসাইপুরে দুর্বৃত্তের হামলায় স্কুল ছাত্র আহত

  • আপডেট টাইম বুধবার, ৯ ডিসেম্বর, ২০১৫
  • ৬১৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার \ পৌর এলাকার গোসাইপুরে মিঠু ঋষি নামে নবম শ্রেনির এক ছাত্রকে ধারালো অস্ত্র দিয়ে ক্ষতবিক্ষত করেছে একদল দুর্বৃত্ত। সে ওই এলাকার শ্রীকান্ত ঋষির পুত্র। গুরুতর অবস্থায় তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত সূত্রে জানা যায়, হবিগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র মিঠু ঋষি গতকাল রাত সাড়ে  ৮ টার দিকে বাসার সামনের দোকানে যায়। দোকান থেকে বাসায় যাবার সময় অন্ধকারে অবস্থানরত ৩/৪ জন দুর্বৃত্ত তার গতিরোধ করে। কিছু বুঝে উঠার আগেই দুর্বৃত্তরা কাপড় দিয়ে মিঠুর মুখ বেধে ফেলে। পরে ধারালো অস্ত্র দিয়ে তার দু’হাতের কব্জি থেকে কনুই পর্যন্ত ক্ষতবিক্ষত করে। এ সময় তার চিৎকারে লোকজন এগিয়ে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com