শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

বানিয়াচংয়ে জাতীয় পার্টির নেতা শেখ রহমত আলীর মৃত্যুতে মিলাদ মাহফিল

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০১৩
  • ৫৪৫ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বানিয়াচং উপজেলা জাতীয় পার্টির সাবেক আহবায়ক ও অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা হাজী শেখ রহমত আলীর মৃত্যুতে মিলাদ মাহফিল করেছে উপজেলা স্বেচ্ছাসেবক পার্টি। গতকাল সোমবার বিকালে বানিয়াচং বড় বাজারস্থ ডা. জমির আলী মার্কেটে অনুষ্ঠিত মিলাদ মাহফিলে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে পবিত্র কোরআন তেলাওয়াত, ধর্মীয় আলোচনা ও মোনাজাত পরিচালনা করেন আলীয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আব্দাল হোসেন খান, ভাইস প্রিন্সিপাল মুফতি আতাউর রহমান ও দারুল কোরআন মাদ্রাসার শিক্ষক হাফেজ হারুনুর রশিদ। মিলাদ মাহফিলে দলীয় নেতা-কর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি ও বানিয়াচং উপজেলা জাতীয় পার্টির সভাপতি আব্দুল মুকিত লস্কর, উপজেলা জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক মকছুদুজ্জামান খান, বর্তমান সাংগঠনিক সম্পাদক আঙ্গুর মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক পার্টির আহবায়ক হারুন রশিদ, সদস্য সচিব বিল্লাল মেম্বার, জাপা নেতা গিয়াস উদ্দিন মাষ্টার, এমএ হায়দার, আইউব আলী, ছইদ আলী, ইয়াকুব উল্লা, আঃ সালাম লন্ডনী, যুব সংহতির নেতা দেওয়ান শোয়েব রাজা, ছিদ্দিক আলী, এমদাদ মিয়া, ছাত্রসমাজের নেতা এনায়েত হোসেন প্রমূখ। মরহুম রহমত আলীর পরিবারের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন তার দুই ছোট ভাই অবসরপ্রাপ্ত পুলিশ হাবিলদার শেখ আমীর আলী ও অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মুক্তিযোদ্ধা শেখ নমীর আলী এবং মরহুম রহমত আলীর বড় ছেলে শেখ আলমগীর মিয়া।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com