রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

বহুলা দারুল ইরশাদ ওয়াদ দা’ওয়াহ্ আল ইসলামিয়া মাদ্রাসা বিজয় দিবস পালিত

  • আপডেট টাইম শুক্রবার, ১৮ ডিসেম্বর, ২০১৫
  • ৭২৪ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি \ বিজয় দিবস উদযাপন মহান বিজয় উদযাপন উপলক্ষে গত ১৬ ডিসেম্বর বুধবার বহুলা দারুল ইরশাদ ওয়াদ দা’ওয়াহ্ আল ইসলামিয়া ক্যাম্পাসে দিন ব্যাপী বিভিন্ন ইভেন্টে ক্রীড়া প্রতিযোগিতা, উপস্থিত বক্তৃতা, হামদ-না’ত, উপস্থিত বুদ্ধি প্রতিযোগিতা ইত্যাদি অনুষ্ঠিত হয়। দারুল ইরশাদ বহুলা মাদ্রাসা ক্যাম্পাসে মাদ্রাসার শিক্ষকবৃন্দের পরিচালনায় সকল শ্রেণীর ছাত্র-ছাত্রী এতে অংশ গ্রহণ করে।
প্রতিযোগতা শেষে বিকেলে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও আলোচনা সভায় মাদ্রাসার পরিচালক মাওঃ নাজমুল হুদা চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বীর মুক্তিযোদ্ধা, গোপায়া ইউনিয়নের বার বার নির্বাচিত চেয়ারম্যান মরহুম ইউনুছ চৌধুরীর ছেলে বিশিষ্ঠ সমাজ সেবক ও শিক্ষানুরাগী শামছুজ্জামান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন-হবিগঞ্জ জেলা টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক শরিফ চৌধুরী, হবিগঞ্জ ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক  শামছুল হুদা। বিশিষ্ট ব্যবসায়ী মুহিব উদ্দীন আহমদ সোহেল। বক্তব্য রাখেন- মাদ্রাসার সহকারী পরিচালক মাওঃ জাবের আল হুদা চৌধুরী।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন- এই মাদ্রাসা একজন মুক্তিযোদ্ধার লালিত স্বপ্নের ফসল। আজ তিনি বেঁচে থাকলে বিজয় দিবসের এই অনুষ্ঠানে তিনিই সবচেয়ে বেশি আনন্দিত হতেন। বিশেষ অতিথি শরীফ চৌধুরী বলেন- স্বাধীনতার ৪৫ বৎসর পরেও আমাদের কাঙ্খিত ও প্রকৃত স্বপ্ন বাস্তবায়ন হয়নি। তাই দেশের আলেম উলামা সহ সর্বস্তরের জনতাকে সেই স্বপ্ন বাস্তবায়নে এগিয়ে আসতে হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com